এক্সপ্লোর

Durga Puja 2022: মাঝরাত পর্যন্ত মিলবে পরিষেবা, বাড়তি মেট্রো কেনাকাটার জন্যও, পুজো উপলক্ষে ঘোষণা

Kolkata Metro: এমনিতে শহর কলকাতায় রাত ৯টা বেজে ৪০ মিনিট থেকে রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2022) শুরু হতে এখনও বাকি একমাস। তবে তার আমেজ পাওয়া যাচ্ছে শহরের ইতিউতি। তাতে এ বার বাড়তি তৎপরতা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের (Kolkat Metro)। পুজোর সময় মেট্রোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তাঁরা (Kolkata Metro Schedule)। একই সঙ্গে পুজোর কেনাকাটার জন্যও সপ্তাহান্তে বাড়ানো হল মেট্রোর সংখ্যা।

পুজোয় মাঝরাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা 

বুধবার মেট্রো কর্তৃপক্ষের তরফে শারদীয়া-সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, পুজোর সময় মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো। সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই তিন দিন বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত শহর কলকাতার সর্বত্র চলবে মেট্রো। দশমীর দিন মেট্রো চলবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। 

করোনার জেরে বিগত দুই বছর পুজো ঘিরে উৎসাহে কিছুটা হলেও ভাঁটা পড়েছিল। এ বছর ফের আগের উদ্যমেই শুরু হয়েছে প্রস্তুতি। নিউ মার্কেট, গড়িয়াহাট-সহ শহরের শপিং মলগুলিতে কার্যতই তিল ধারণের জায়গায় নেই। কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। তার জেরে সন্ধের পর মেট্রোর কামরায় ভিড় বেড়ে গিয়েছে। 

 

আরও পড়ুন: Srikanta Mahata: 'জুনের কাছে ক্ষমা চাও', ভিডিও ভাইরাল হওয়ার পর মমতার কাছে তিরস্কৃত শ্রীকান্ত

তাই পুজোর কেনাকাটার জন্যও মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে প্রতি শনি এবং রবিবার বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। শনিবার এমনিতে ২৩৪টি মেট্রো চল। পুজোর কেনাকাটার জন্য তা বাড়িয়ে ২৮২টি করা হচ্ছে। প্রতি রবিবার এমনিতে ১৩০টি মেট্রো চলে। তা বাড়িয়ে করা হয়েছে ১৬৪টি মেট্রো। 

তবে এই প্রথম নয়, প্রতি বছরই পুজোর সময় মেট্রোর সংখ্যা বাড়ানো হয়। এমনিতে শহর কলকাতায় রাত ৯টা বেজে ৪০ মিনিট থেকে রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। তবে পুজোর দিনগুলিতে তার ব্যাতিক্রম ঘটে। এ বছরও তার অন্যথা হল না। 

কেনাকাটার জন্যও বাড়তি মেট্রো সপ্তাহান্তে

তবে এ বারের পুজো ঘিরে বাড়তি উৎসাহের কারণও রয়েছে। কারণ কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে। ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে তাই ১ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে জোড়াসাঁকা ঠাকুরবাড়ি থেকে রানি রাসমণি অ্যাভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত বিশেষ মিছিলের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের তাতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। তাতে ইউনেস্কোর প্রতিনিধিরাও শামিল থাকবেন বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget