এক্সপ্লোর

BJP : "২০২৪-এ শিক্ষা দেব", তৃণমূলকে হুঁশিয়ারি BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

BJP on TMC-led Government : নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় দল।

কলকাতা : বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhiyan) ঘিরে রাজনৈতিক উত্তাপ অব্যাহত। আজ কলকাতা মেডিক্যালে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team)। পরে চাঁচাছোলা ভাষায় তৃণণূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য ব্রিজ লাল বলেন, "জঙ্গলরাজ চলছে রাজ্যে, ২০২৪-এ শিক্ষা দেব।" কলকাতা মেডিক্যালের পাশাপাশি এই দল নবান্ন অভিযানে আহত মীনাদেবী পুরোহিতের বাড়িতেও যায়।

নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র-

গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে রণক্ষেত্রের চেহারা নেয় গঙ্গার দু’পাড়। গঙ্গার পূর্ব পাড়ের কলকাতা থেকে পশ্চিম পাড়ের হাওড়া, বিজেপির কর্মসূচি ঘিরে কার্যত যুদ্ধের সাক্ষী থাকে দুই প্রাচীন শহর। হাওড়ার সাঁতরাগাছি, হাওড়া ময়দান থেকে হাওড়া ব্রিজে ব্যারিকেড করে পুলিশ নবান্নমুখী বিজেপির মিছিল আটকালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আহত হন বিজেপি-কাউন্সিলর-সহ কয়েকজন নেতা-কর্মী। এই অশান্তির মাঝেই এমজি রোডে মাথা ফাটে কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের (Meena Devi Purohit)। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত হন পুলিশ কর্মীরাও। ইট, কাঁচের বোতল ছোড়া থেকে, বাঁশ-লাঠি নিয়ে দৌড়ানো, লালবাজারের অদূরে পুলিশের গাড়িতে আগুন। পাল্টা পুলিশের কাঁদানে গ্যাস, জল কামান, লাঠিচার্জ, নবান্ন অভিযানে বাদ যায়নি কিছুই। অভিযানের শুরুতেই আটকানো হয় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেনের সামনেও উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠিচার্জ করে। সকাল থেকে শুরু হয়ে কার্যত সন্ধে অবধি পরিস্থিতি উত্তপ্ত থাকে। আর এই অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে সরব হয় বিজেপি। পুলিশের শাস্তির দাবি করা হয়। বিজেপির দিল্লি দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে দোষী পুলিশ অফিসারদের শাস্তি দাবি করা হয়। পাশাপাশি, ঘটনার অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় দল গঠন করেন দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।

পাঁচজনের ফ্যাক্ট ফাইন্ডিং ওই টিমে আছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর, সাংসদ ও প্রাক্তন আইএএস অপরাজিতা ষড়ঙ্গী, প্রাক্তন সাংসদ সুনীল জাখর ও বিজেপির রাজ্যসভার সাংসদ সমীর ওঁরাও। প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে আহত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। এরপর নবান্ন অভিযানে আহত বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের বাড়িতে যায় বিজেপির কেন্দ্রীয় দল। এরপর হেয়ার স্ট্রিট থানায় যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সেখান থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিরা যাবেন হেস্টিংসের অফিসে। কালই নাড্ডাকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ।

আরও পড়ুন ; নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ, অনুসন্ধান কমিটি গঠন বিজেপির

সেরা শিরোনাম

Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Kunal Ghosh on Agnimitra Paul Park Street Incident: ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের
ধমক দিয়েছিলেন অগ্নিমিত্রা, সেই ফুটপাতনিবাসী মহিলার সঙ্গে দেখা করে মানবিকতার বার্তা কুণালের

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget