এক্সপ্লোর

Molestation Allegation : খাস কলকাতায় পুলিশের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ!

Kolkata Crime News : গ্রেফতার কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল দেবু মণ্ডল ।

আবীর দত্ত, কলকাতা : খাস কলকাতায় পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে যৌন নিগ্রহের (Sexual Assult) অভিযোগ! মানিকতলায় নাবালিকাকে (Minor) যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের (Kolkata Police Reserve Force) কনস্টেবল দেবু মণ্ডল । প্রসঙ্গত, চলন্ত অটোয় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনার পর প্রথমে উল্টোডাঙা থানায় যায় নির্যাতিতার পরিবার। যার পরে নির্যাতিতাকে নিয়ে মানিকতলা থানায় যায় উল্টোডাঙা থানার পুলিশ।  মানিকতলা থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

ঠিক কী অভিযোগ

১৭ বছরের নাবালিকা বিধাননগর স্টেশনে (Bidhannaga Station) নেমে অটোটে করে যাচ্ছিলেন তাঁর মায়ের সঙ্গে। অভিযোগ গৌরীবাড়ি স্টপেজের কাছে মূক ও বধির নাবালিকাকে চলন্ত অটোতে যৌন নিগ্রহ করেন অভিযুক্ত কনস্টেবল দেবু মণ্ডল। ঘটনার দিন অভিযুক্ত অন ডিউটি ছিলেন না বলেই জচানা গিয়েছে। যে ঘটনাটি নির্যাতিতা তাঁর মাকে জানান। যার পরই নির্যাতিতার মা অটোচালককে সরাসরি গাড়ি থানায় নিয়ে যেতে বলেন। যার পরই সোজা উল্টোডাঙা থানায় (Ultadanga Police Station) হাজির হয় অটোটি।

পুলিশের পদক্ষেপ

সেখানে গিয়ে সমস্ত অভিযোগ জানানোর পর উল্টোডাঙা পুলিশের তত্ত্বাবধানেই নির্যাতিতা, তাঁর মা ও অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় মানিকতলা থানা। ঘটনাস্থলটি যেহেতু ছিল মানিকতলা থানার (Maniktala Police Station) অন্তর্গত। সেখানে গিয়ে অভিযোগ দায়েরের পর কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ওই অভিযুক্ত কনস্টেবল দেব মণ্ডলকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে এদিনই শিয়ালদা কোর্টে হাজির করানো হয়। গোটা ঘটনার তদন্ত করছে মানিকতলা থানার পুলিশ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই গোটা বাংলা জুড়ে একাধিক যৌন নিগ্রহ, ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। হাঁসখালিকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে এখনও তোলপাড় চলছে। একাধিক ঘটনাক্রম সামনে আসার পর থেকেই রাজ্যজুড়ে বাড়তি তৎপরতা দেখা গিয়েছে পুলিশের পক্ষ থেকে। এবার যদিও পুলিশের বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ উঠল। তাও খাস কলকাতায়।

আরও পড়ুন- কাটল না ২৪ ঘণ্টাও, এসএসকেএম থেকে ছাড়া পেতেই অনুব্রতকে সিবিআই তলব

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget