এক্সপ্লোর

KMC Poll Result 2021: তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ নির্দল প্রার্থী রুবিনার, 'দল ঠিক করবে' মন্তব্য ফিরহাদের

KMC Poll Result 2021: ইচ্ছাপ্রকাশ করলেন তৃণমূলে যোগ দেওয়ার। দল ঠিক করবে, জানালেন ফিরহাদ।

কলকাতা: ১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ের পরই শাসকদলের (TMC)দিকে পা বাড়িয়ে নির্দল প্রার্থী রুবিনা নাজ (Rubina Naz)। এদিন তিনি ইচ্ছাপ্রকাশ করলেন তৃণমূলে (TMC) যোগ দেওয়ার। তবে তাঁকে দলে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত দলের। তাই 'দল ঠিক করবে', জানালেন ফিরহাদ (Firhad Hakim)। 

এ দিন নির্দল প্রার্থী রুবিনা (Rubina Naz) বলেন, 'এটা আমার একার জয় নয়, এটা আমার সকল ভাইদের জয়। খুব শীঘ্রই তৃণমূলের (TMC) যাব। ওখানে আমার বাবা আছেন। বাবা চাইলেই আমরা যোগ দেব। তিনি আরও বলেন, 'আমার স্বামীও রয়েছে তৃণমূলে' ওরা যখন যেমন চাইবে, তেমনভাবে কাজ করব আমরা।' অন্যদিকে এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, রুবিনা আমার সঙ্গে দেখা করেছে। ওকে বলেছি আবেদন করতে। বাকি সিদ্ধান্ত দল নেবে।'

কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিকট্রি। তবে তারইমধ্যে ছাপ ফেললেন কয়েকজন নির্দল প্রার্থী। ৩টি ওয়ার্ডে নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন ৩ কন্যা। ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ। ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর। এবং ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কানিজ জিতলেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে। পর্যবেক্ষকদের একাংশের মতে, ২০১৪-র লোকসভা নির্বাচন থেকে শুরু করে, বাংলায় কার্যত প্রতিটি ভোটে এখন মেরুকরণ হচ্ছে! মাঝামাঝি কিছুর কোনও জায়গা নেই! কিন্তু, তারইমধ্যে কলকাতা পুরভোটে বিভিন্ন দলের লড়াইয়ের মাঝে, তিন নির্দলের জয়, নিঃসন্দেহে চমকপ্রদ! 

উল্লেখ্য,  কলকাতা ফের তৃণমূলের। ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড়। দখলে পুরসভার ৯৩ শতাংশের বেশি আসন। মোট ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩টি ওয়ার্ডে জয়ী বিজেপি। বামেরা ২টি আসনে জয়ী। কংগ্রেস জয়ী ২টি ওয়ার্ডে। ৩টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী। ৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা। ৪৮ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি। ১৬ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস। নির্দল ৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে। কলকাতা পুরভোটে তৃণমূল একাই পেল ৭২% ভোট। মাটি হারিয়ে বিজেপির ভোট নামল ৯ শতাংশে। কিছুটা ঘুরে দাঁড়িয়ে বামেরা পেল ১২% ভোট। কংগ্রেস পেল ৪% ভোট। 

কলকাতা পুরভোটে তৃণমূলের ঝড়। বিদায়ী বোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম জিতেছেন বড় ব্যবধানে। জয় পেয়েছেন তাঁর ডেপুটি অতীন ঘোষও। বিদায়ী বোর্ডের ১৩ জন মেয়র পারিষদই জিতেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস কুমার, তারক সিংহ, দেবব্রত মজুমদার, রাম পেয়ারি রাম। পুরভোটে প্রার্থী হওয়া সাংসদ মালা রায় এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন। ডবল হ্যাটট্রিক হল বিজেপির মীনাদেবী পুরোহিতের। জয়ের হ্যাটট্রিক করলেন বিজয় ওঝা। প্রথমবার লড়ে ৫০ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন বিজেপির সজল ঘোষ। গড়রক্ষা করেছেন কংগ্রেসের সন্তোষ পাঠক। চমক দিয়েছেন ১৩৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি। ৯২ নম্বর ওয়ার্ড ধরে রেখেছেন সিপিআইয়ের মধুছন্দা দেব। জিতেছেন ১০৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী নন্দিতা রায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget