এক্সপ্লোর

Bogtui Violence: বগটুই গণহত্যা মামলায় সিবিআই-র জালে আরও ৭

CBI on Bogtui Violence : বগটুই গণহত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করল সিবিআই । আজই হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত।

কলকাতাঃ বগটুই গণহত্যা মামলায় (Bogtui Violence) আরও ৭ জনকে গ্রেফতার করল সিবিআই (CBI)। আজই হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, বগটুই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে।  

প্রসঙ্গত, বগটুইগণহত্যা মামলায় রাজ্যে জল গড়িয়েছে বিস্তর। প্রথমে এই মামলায় রাজ্যের গঠন করা সিটের হাচে দায়িত্ব এলেও, পরে হাইকোর্টের নির্দেশে, এনিয়ে তদন্ত শুরু করে সিবিআই। বগটুই গণহত্যা মামলায় রাজ্যে সিট গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায় খোঁদ তৃণমূলের আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন। তিনিই ছিলেন এই মামলায় প্রথম ধৃত ব্যাক্তি। কিন্তু এই ঘটনায় বিজেপি অভিযোগ তোলে, 'চুনোপুটিদের গ্রেফতার করে রাঘববোয়ালদের আড়াল করতে চাইছে তৃণমূলের সরকার।'

প্রসঙ্গত, এবছরে ২১ মার্চ রাতে খুন হয় রামপুরহাট বড়শাল গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান ভাদু শেখ। এরপর ওই গ্রামে একের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় মৃত্যু হয় ১০ জনের। আহতও হন অনেকেই। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করে সরকার। সেই টাকা দিয়েই বাড়ি সারিয়ে ফিরলেন স্বজনহারারা।জুলাই মাসে নিজেদের বাড়িতে ঢোকেন মিহি লাল শেখ, শেখ লাল শেখ, ফটিক শেখ।  মিহিলাল বলেন, 'আমরা প্রায় ৪ মাস পর বাড়ি ফিরলাম। এখনও  অনেকেই বাড়ি ঠিকঠাক করছে। বাড়ি ফিরতে পেরে ভাল লাগছে। কিন্তু যাঁদের হারিয়েছি, তাঁরাও এই বাড়িতেই থাকতেন। তাঁদের আর কোনওদিন দেখে পাব না। সেই কষ্ট থেকেই যাচ্ছে।' তাঁর কথায়,  'রাজ্য সরকার যে টাকা দিয়েছিল, তা থেকে অনেক বেশি খরচ হয়েছে। তাই সহযোগিতার আবেদন করছি।'  শেখ লাল শেখ বলেন, '২১ মার্চ অভিশপ্ত রাত থেকে আমারা বাড়ি ছাড়া ছিলাম। অনেক কষ্টে দিনগুলো কাটিয়েছে। যেহেতু তদন্তের কারণে বাড়ি ফিরতে দেরি হল। তবে মনের মধ্যে এখনও ভয় আছে।'

  আরও পড়ুন, 'শুভেন্দুকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?', 'সিবিআই সেটিং' নিয়ে বিস্ফোরক শান্তনু

এদিকে বগটুই মামলায় ঘটনাস্থলে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এবং গেরুয়া শিবির এই ঘটনায় তীব্র আক্রমণ করেছে ঘাসফুল শিবিরকে। এবং এই মামলায় প্রথমে অনুব্রত মণ্ডলের বলা কথা নিয়েও বিতর্ক তৈরি হয়। ওই দিন ঘটনার সময় স্থানীয় থানা কী করছিল, এনিয়েও প্রশ্ন তোলে বিজেপি। তদন্ত চলাকালীন এই ঘটনার যোগসূত্রে সকলকেই তলব করে পাঠায় সিবিআই। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget