এক্সপ্লোর

Adhir Chowdhury: 'পিতার পাপে, কন্যার শাস্তি', অনুব্রত-ইস্যুতে খোঁচা অধীরের

Adhir Chowdhury on Anubrata Mandal: অনুব্রত-র কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করেছে সিবিআই। কী প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ?

কলকাতাঃ পার্থ-অর্পিতাকাণ্ডের পর এবার অনুব্রত-র (Anubrata Mandal) কাছ থেকে প্রায় ১৭ কোটি ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)বাজেয়াপ্ত করেছে সিবিআই (CBI) । আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) । তিনি এদিন বলেন, 'পিতার পাপে, কন্যার শাস্তি। বাঙালি ১৭ কোটি টাকা শুনে হাঁফিয়ে যাচ্ছে। ১৭ কোটি কেন, হাজার হাজার কোটি টাকা আছে। কিছুই দেখেননি এখনও আপনারা। প্রথমদিনই আমি বলেছি এটা হিমশৈল মাত্র। হাজার হাজার কোটি টাকা লুঠ হয়েছে বাংলায়। সারা বাংলায় তৃণমূল নেতার বাড়িতে কোটি কোটি টাকা আছে।'

উল্লেখ্য, পার্থ-অর্পিতার পর এবার অনুব্রতর  অ্যাকাউন্টেও মিলেছে কোটি কোটি টাকা। অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করেছে সিবিআই।  প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে। অনুব্রত-সহ ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। টালিগঞ্জ, বেলঘড়িয়া দফায় দফায় দুটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ টাকা, সম্পত্তি, কোম্পানি সহ একাধিক নথি উদ্ধার করেছে ইডি। 'টাকা আমার নয়', বলে ইতিমধ্য়েই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেই ঘটনার পর সামনে এল অনুব্রত-র টাকা বাজেয়াপ্তকাণ্ড। 

এদিকে একইদিনে, পরেশ-কন্যার পর এবার অনুব্রত-কন্যার বিরুদ্ধে হাইকোর্টে উঠেছে মামলা। টেট পাস না করেই প্রাথমিকে শিক্ষকের চাকরি অনুব্রত-কন্যার? স্কুলে হাজিরার বদলে বাড়িতেই আসত হাজিরার রেজিস্টার? আগামীকাল দুপুর ৩টের মধ্যে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে।অভিযোগ, টেট পাস করেননি অনুব্রত-কন্যা সুকন্যা, বাড়িতেই আসত রেজিস্টার। প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, কোনওদিন স্কুলে যাননি। হাজিরার রেজিস্টার পাঠানো হত  অনুব্রত-র বাড়িতে। বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা। হাইকোর্টে অভিযোগ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের। কালকের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টার নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, টেট পাস না করেই চাকরি অনুব্রত-কন্যার ? স্কুলে না গিয়েই প্রতি মাসে বেতন !

এদিকে ইতিমধ্য়েই অনুব্রতকে গ্রেফতারের ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' আর মমতার এই প্রতিক্রিয়ার পরেই, 'আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে' অনুব্রত-র, দাবি আইনজীবীর। অনুব্রত-র আইনজীবী জানিয়েছেন, 'দলনেত্রী ওনাকে সাপোর্ট করেছেন। তাতে ওনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এবং উনি বলেছেন, জানতাম দিদি পাশে থাকবেন। উনি জানেন আমি নির্দোষ। এই ঘটনার সঙ্গে আমার কোনওভাবে যোগসূত্র নেই।আইনজীবী আরও বলেন, 'সবাই জানেন, উনি শারীরিকভাবে অসুস্থ। সেই অবস্থাতেই একটা আত্মবিশ্বাস ওনার মধ্যে অবশ্যই এসেছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget