এক্সপ্লোর

Job Seekers Agitation: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি, আজ 'মহাজোট' আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের

All Bengal Job Seekers Agitation Today: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মধ্যেও এবার 'মহাজোট।' আজ একত্রিত হয়ে মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ।

অনির্বাণ বিশ্বাস, সত্যজিৎ বৈদ্য, কলকাতা: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের (Job Seekers) মধ্যেও এবার 'মহাজোট।' আজ একত্রিত হয়ে মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ।  শিয়ালদা (Sealdah) থেকে মিছিল যাবে ওয়াই চ্যানেল পর্যন্ত। সরকার চাকরিপ্রার্থীদের (Job Seekers) পাশে আছে। ফের দাবি করল তৃণমূল। যদিও খোঁচা দিতে ছাড়েনি বিজেপি (BJP)। 

আজ 'মহাজোট' আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের

কেউ গান্ধী মূর্তির পাদদেশে, তো কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে, যোগ্য প্রার্থী হয়েও স্কুলে চাকরি না মেলার অভিযোগে, মাসের পর মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন এঁরা। এবার আর আলাদা আলাদা নয়, একজোট হয়ে পথে নামতে চলেছেন চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের ৯টি মঞ্চ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে, সোমবার মহামিছিল করবে তারা। শহর দেখেছে ব্রিগেডের ময়দানে রাজনীতির মহাজোট, আর এবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দীর্ঘদিন ধরে যাঁরা রাস্তায় বসে রয়েছেন, তাঁরাও এবার রাজনীতির মতো মহাজোট বাঁধতে চলেছেন। কলকাতা হাইকোর্টের সম্মতি নিয়ে, সোমবার বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহামিছিল শুরু হবে। মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। তাতে সামিল হবেন ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ সি, গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা-সহ অন্যান্য মঞ্চ।

'সাদা খাতা দিয়ে কীভাবে চাকরি, টাকার বিনিময়ে?  দেখিয়ে দেব বঞ্চিতদের কতটা শক্তি'

আরও পড়ুন, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি? আজ রায় দিতে পারে আদালত

আন্দোলনকারী চাকরিপ্রার্থী এক বলেন, 'রাজনীতিতে যদি মহাজোট হতে পারে, তাহলে যারা চাকরি পাচ্ছে না, তাদের কেন মহাজোট হবে না , দেখিয়ে দেব বঞ্চিতদের কতটা শক্তি। সাদা খাতা দিয়ে কীভাবে চাকরি, টাকার বিনিময়ে? চাকরিপ্রার্থীরা একজোট হয়ে পথে নামতে চলেছেন। বিদ্বজ্জনদের একাংশও মহামিছিলে অংশ নেবেন বলে দাবি করেছেন তাঁরা। অন্যদিকে ১৭ দিন অবস্থান বিক্ষোভের পর, শনিবার থেকে আমরণ অনশন শুরু করলেন ২০০৯-এর প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশের ৩৯ দিন পরও সম্পূর্ণ প্যানেল ঘোষণা করেনি প্রাথমিক শিক্ষা সংসদ। এরই প্রতিবাদে বালিগঞ্জে সংসদের দফতরের সামনে আন্দোলন জারি রেখেছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগপত্র হাতে পাননি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও অবিলম্বে নিয়োগ দাবি জানিয়েছেন তাঁরা।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget