এক্সপ্লোর

Kolkata News: "তৃণমূল কাউন্সিলরের অফিসের আলমারিতে গুচ্ছ গুচ্ছ পাট্টার আবেদনপত্র " ! থানায় লিখিত অভিযোগ দায়ের BJP বিধায়কের

Baghajatin Chaos BJP ON TMC: বাঘাযতীন এলাকায় তৃণমূল কংগ্রেসের মদতে বেআইনি নির্মানের অভিযোগ ঘিরে তুলকালাম।

সুকান্ত মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়, কলকাতা: বাঘাযতীন এলাকায় তৃণমূল কংগ্রেসের মদতে বেআইনি নির্মানের অভিযোগ ঘিরে তুলকালাম। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অফিসের আলমারিতে মিলেছে গুচ্ছ গুচ্ছ পাট্টার আবেদনপত্র, দাবি যাদবপুরের বিজেপি বিধায়কের। নেতাজি নগর থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি। বিতর্কের মুখে আজব সাফাই দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর।

আরও পড়ুন, আজ দুর্যোগের আশঙ্কা, রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস ! কী বলছে IMD ?

তৃণমূলের অফিসের সামনে ভিড়-ধাক্কাধাক্কি থেকে একেবারে হুলস্থুল

চোর চোর,দলিল পাওয়া গেছে, তৃণমূলের অফিসের সামনে ভিড়-ধাক্কাধাক্কি থেকে একেবারে হুলস্থুল। উত্তেজিত জনতার মুখে চোর-চোর স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। শুক্রবার ভরসন্ধেয় এমন ছবিই দেখা যায় বাঘাযতীনে তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্য়ায়ের অফিসের সামনে। এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।

বেআইন নির্মাণে মদত- সহ পাট্টা দেওয়ার নামে মোটা টাকা আদায়ের অভিযোগ

এলাকায় বেআইন নির্মাণে মদত- সহ পাট্টা দেওয়ার নামে মোটা টাকা আদায়ের অভিযোগ করে নেতাজি নগর থানায় নালিশ ঠুকলেন বিজেপি বিধায়ক। এমনকী স্থানীয় বাসিন্দাদের করা পাট্টার আবেদনপত্র পুড়িয়ে ফেলার চক্রান্ত করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন যাদবপুরের বিজেপি বিধায়ক।

" ৯৯ ওয়ার্ডের অবৈধ নির্মাণ রেকর্ড ছাপিয়ে গেছে"

যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় বলেন, ৯৯ ওয়ার্ডের অবৈধ নির্মাণ রেকর্ড ছাপিয়ে গেছে।দীর্ঘ ১৫ বছর ধরে দেখেছি যাঁদের পাট্টা দেওয়ার কথা, যাঁদের জমি রেগুলারাইজ হওয়ার কথা, যে অ্যাপ্লিকেশনগুলো ফরওয়ার্ড করার কথা, সেগুলো ফরওয়ার্ড না করে আলমারিতে লক অ্যান্ড কি করে রাখা। আমাদের কাছে তথ্য ছিল সেগুলো পুড়িয়ে ফেলার চক্রান্ত হচ্ছিল, যাতে কোনও রেকর্ড না থাকে। পাট্টা না দিয়ে অবৈধ নির্মাণ, একতলাকে দোতলা করে দেওয়া, দোতলাকে তিনতলা করে দেওয়া, সেটা টাকার বিনিময়ে করা।'

কী বলছেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ?

যদিও বেআইনি নির্মাণে মদত দেওয়া-সহ তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্য়ায়।কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কাউন্সিলর  মিতালি বন্দ্যোপাধ্য়ায় বলেন, অভিযোগ অস্বীকারের পাশাপাশি, মাঝে দায়িত্বে থাকা RSP-এর কাউন্সিলরের ঘাড়ে দায় ঠেলেছেন...। পুলিশ সূত্রে খবর, বিজেপি বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৃণমূল কাউন্সিলরের অফিসের সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Advertisement

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget