এক্সপ্লোর

Weather Update: আজ দুর্যোগের আশঙ্কা, রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস ! কী বলছে IMD ?

West Bengal Weather Update: কেমন আবহাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ?

 কলকাতা: রবিবার ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। হলুদ সতর্কতা রাজ্যের একাধিক জেলায়। আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস। 

আরও পড়ুন, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, কী নির্দেশ পুলিশকে ?

আলিপুর আবহাওয়া দফতর, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া , বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে আজ রবিবারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ ও কমল সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস।

 ভারতের মূল ভূখণ্ড আগাম বর্ষা প্রবেশের ঘোষণা মৌসম ভবনের। নির্ধারিত সময় পয়লা জুন কেরলমে আসে বর্ষা। ২০২৪ ও ২০২৫ দুই বছরেই মে মাসে বর্ষা ঢুকে যায় কেরলে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছেছে আন্দামানে। সমস্ত নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামানের বেশ কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায় এসেছে। মৌসুম ভবন জানাচ্ছে আন্দামানের শ্রী বিজয়পুরমে ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণ-পূর্ব আরব সাগরের কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও ঢুকেছে বর্ষা। আন্দামান সাগরের বেশিরভাগ অংশেই এখন মৌসুমী বায়ু।

 উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কিছু জেলায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া।দক্ষিণ পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আরো একটি ঘূর্ণাবর্ত। পূর্ব রাজস্থান এবং বিদর্ভে আরো দুটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু এলাকায়। উত্তর বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত আরও একটি অক্ষরেখা। যেটি ঝাড়খন্ড ছত্রিশগড় এবং তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত। যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। 

 উত্তরবঙ্গে আজ উত্তরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। দু এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই। কাল সোমবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের আট জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। 

 মঙ্গলবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। বুধবার ফের মালদা থেকে দার্জিলিং সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের আট জেলাতেই। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি কিছু জেলায়। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই।

পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস হইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে বর্জ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে আংশিক মেঘলা আকাশ। 

সেরা শিরোনাম

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Saigal Hossain: অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলের ডোমকলের ফ্ল্যাটে বীরভূম পুলিশের টিম, কী কী উদ্ধার হল ?
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু

ভিডিও

Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget