এক্সপ্লোর

Kolkata News: নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক? স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

Baguiati: বাগুইআটির চড়কপুরে ভাড়া বাড়িতে থাকতেন ভোলা হালদার ও তাঁর স্ত্রী উপাসনা হালদার। স্থানীয় সূত্রে খবর, প্রায় রোজই অশান্তি লেগে থাকত দম্পতির মধ্যে।

জয়ন্ত পাল, কলকাতা: বাথরুমে স্বামীর রক্তাক্ত দেহ ফেলে রেখে চম্পট দিলেন স্ত্রী। বাগুইআটিতে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে। ওই মহিলার প্রেমিক ও বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করছে বাগুইআটি থানা। 

বাগুইআটির চড়কপুরে ভাড়া বাড়িতে থাকতেন ভোলা হালদার ও তাঁর স্ত্রী উপাসনা হালদার। স্থানীয় সূত্রে খবর, প্রায় রোজই অশান্তি লেগে থাকত দম্পতির মধ্যে। বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বলেছিলেন তাঁদের। এরই মধ্যে বুধবার দুপুরে তাঁদের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। ঘরে ঢুকে তাঁরা দেখেন কিছু নথিপত্র পোড়াচ্ছেন উপাসনা। এরপর বাথরুমের দরজা খুলে দেখতেই চক্ষু চড়কগাছ। প্রতিবেশীদের দাবি, বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন স্বামী ভোলা হালদার। এরপর প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। সেই ফাঁকে চম্পট দেন অভিযুক্ত স্ত্রী।  বাড়িওয়ালার আত্মীয় পদ্মা শাঁখারি বলেন, "আমি দরজাটা খুলেছি, খুলে দেখছি কতগুলো কাগজপত্র ও পোড়াচ্ছে। আমি বললাম এই পোড়াচ্ছিস কেন কাগজপত্র? তুই বেরো আমি ঘরে তালা দেব। আমরা বলছি এই দেখ তো ঘর দেখ, বাথরুম...তারপর বোনের ছেলেটা বাথরুমে গিয়ে দেখে এই ঘটনা।'' পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়ার জেরেই স্বামীকে খুন করে থাকতে পারেন স্ত্রী। অভিযুক্তের প্রেমিক শুভ রাজবংশীকে আটক করেছে পুলিশ।                               

এদিকে এদিনেই সাতসকালে কাজে যাওয়ার সময় বাঁশদ্রোণীতে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, স্বামীর সঙ্গে বনিবনা ছিল না বছর চল্লিশের মহিলার। ছেলেকে নিয়ে বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় ভাড়া থাকতেন তিনি। রোজকার মতোই বুধবার সকালে বাঁশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন বছর ৪৪-এর অসীমা নস্কর। অভিযোগ, বাড়ির কাছেই রাস্তায় আচমকা মহিলার উপর চড়াও হন তাঁর স্বামী। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারেন। মহিলার চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। তখনই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে রাস্তায় ফেলে চম্পট দেন অভিযুক্ত স্বামী। পুলিশ সূত্রে খবর, স্বামী হরিপদ নস্করের সঙ্গে থাকতেন না অসীমা নস্কর। বাঁশদ্রোণীর ভাড়াবাড়িতে ছেলেকে নিয়ে আলাদা থাকতেন তিনি। অভিযুক্ত স্বামী হরিপদ নস্করের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget