এক্সপ্লোর

Baranagar News: বরানগরে 'তোলা-তাণ্ডব', ইন্টিরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১ জন

Baranagar Incident: বরানগরে তোলার টাকা না পেয়ে ইন্টিরিয়র ডিজাইনারকে বেধড়ক মারধরের অভিযোগে এই নিয়ে মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সমীরণ পাল, বরানগর : তোলা না পেয়ে দলবল পাঠিয়ে ইন্টিরিয়র ডিজাইনারকে বেধড়ক মারধরের অভিযোগ। বরানগরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরিত্র দাস। এই নিয়ে বরানগরকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ৩ জন। এর আগে রাহুল যাদব ও আয়ুষ কুণ্ডু নামের দু'জনকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। বরানগরের এই ঘটনা প্রসঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। পুলিশ আগেই জানিয়েছে যে, ওই ভিডিওতে দেখা যাওয়া সবাইকে গ্রেফতার করা হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে এও জানানো হয়েছে যে, কাউকে রেয়াত করা হবে না।        

জানা গিয়েছে, বরানগরের ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ বারাসাতে এক আইনজীবী দম্পতির বাড়িতে কাজ করেছিলেন। অভিযোগ, এই কাজের জন্য ১ লক্ষ টাকা তোলা চাওয়া হয়। অভিযোগ, সেই টাকা দিতে না চাওয়ায় ইন্টিরিয়র ডিজাইনারকে বাড়িতে গিয়ে মারধরের পর টেনে হিঁচড়ে মারতে মারতে নিয়ে আসা হয় বনহুগলি যুবক সংঘ ক্লাবে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউত। তাঁর সামনেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ। আর জি কর হাসপাতালে চিকিৎসাও চলে তাঁরা।      

অন্যদিকে, সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই আইনজীবী দম্পতি এবং শঙ্কর রাউত। বারাসাতের আইনজীবী দম্পতির অভিযোগ, টাকা নিয়েও ঠিকভাবে কাজ করেননি সুদীপ্ত। ফোন করলে ধরেননি। উল্টে তাঁকে কিছু বলা হলে তিনি শঙ্কর রাউতের নাম করেছেন বলে অভিযোগ জানিয়েছেন বারাসাতের আইনজীবী দম্পতি। আইএনটিটিইউএসি নেতা শঙ্কর ঘোষেরই দাবি, ওই আইনজীবী দম্পতি তাঁর দ্বারস্থ হয়েছিলেন। এরপর সবাই বসে আলোচনার জন্য ডাকা হয়েছিল ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষকে। মারধরের কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি করেছেন শাসক দলের নেতা। বরং টাকা নিয়ে ঠিকভাবে কাজ না করে উল্টে তাঁর নাম ব্যবহার করেছেন ওই ইন্টিরিয়র ডিজাইনার, এমন অভিযোগও করেছেন শঙ্কর রাউত। 

বরানগরের ইন্টিরিয়র ডিজাইনার যেমন শঙ্কর রাউত ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, তেমনই তাঁর নামেও অভিযোগ করেছেন বারাসাতের আইনজীবী দম্পতি এবং আইএনটিটিউএসি নেতা শঙ্করর রাউত। তবে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তা দেখে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget