এক্সপ্লোর

Anandapur News: আনন্দপুরের খালে পঞ্চান্নগ্রামের নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার !

Kolkata News: স্কুটার চালানো শিখতে গিয়ে রহস্যজনক অন্তর্ধান হয় পঞ্চান্নগ্রামের তরুণীর। মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সঙ্গী যুবকের বিরুদ্ধে।

আবির দত্ত, কলকাতা : অবশেষে আনন্দপুরের খালে পঞ্চান্নগ্রামের নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার হল। আগেই খাল থেকে উদ্ধার হয়েছিল তরুণীর সঙ্গীর মৃতদেহ। গতকাল রাত থেকে তল্লাশি অভিযান শুরু হয়। এদিন সকালেও চলে। সেই তল্লাশিতে এর আগে যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। যে জায়গায় যুবকের দেহ উদ্ধার হয়েছে, তার কয়েকশো মিটার দূরে লোহার ব্রিজের কাছে কিছুক্ষণ আগে পাওয়া যায় যুবতীর মৃতদেহও। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, নিখোঁজ তরুণীরই মৃতদেহ এটি। বেশকিছু সিসি টিভি ফুটেজ পুলিশ ইতিমধ্যে পেয়েছে। তা খতিয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে সঙ্গে বেশকিছু তথ্যও তারা জানতে পারছে। যেটা চাঞ্চল্যকর।  

স্কুটার চালানো শিখতে গিয়ে রহস্যজনক অন্তর্ধান হয় পঞ্চান্নগ্রামের তরুণীর। মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সঙ্গী যুবকের বিরুদ্ধে। মাঝরাতে খালে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। 
খালের ধার থেকে উদ্ধার হয়েছে স্কুটার ও মোবাইল ফোন। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরেও বছর তেইশের তরুণীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই আনন্দপুরে চিনা মন্দির খালপাড় এলাকায় স্কুটার চালানো শিখছিলেন তরুণী। সঙ্গে থাকতেন পঞ্চান্নগ্রামেরই এক যুবক। অভিযোগ, গতকাল রাতে দু’জনের মধ্যে বচসা বাধে, ওই যুবক তরুণীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, তরুণীকে খালে ফেলে দেওয়া হয়েছে। তারপরই খালে ডুবুরি নামানো হয়। ঘটনার পর থেকে যুবকেরও খোঁজ মিলছিল না। 

কয়েকদিন আগেই পরিবারের সদস্যরা তরুণীকে স্কুটারটি কিনে দেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে যুবককে সঙ্গে নিয়ে স্কুটার চালানো শিখতেন তিনি, সেই যুবকের সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল বলে সম্ভাবনা রয়েছে (বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে)। সিসি টিভি ফুটেজ থেকে যেটা জানা যাচ্ছে, গতকাল এই ঘটনা ঘটার ঠিক ৪৫ মিনিট আগে রাস্তার ধারে তাঁদের মধ্যে বচসা বাধে, একপ্রকার হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। তারপর দৌড়ে ওই তরুণী খালের কিনারায় চলে আসেন। ওই যুবককেও পিছন পিছন আসতে দেখা যায়। তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করছেন, কেউ কি সেই সময় খালে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন ? নাকি রয়েছে অন্য কোনও রহস্য ? ওই যুবক এগিয়ে এলে দুজনেই জলে পড়ে যান। তারপরই তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

যদিও, পুরো বিষয়টায় ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা। তার কারণ, তদন্তকারীরা বলছেন, বাইরে থেকে দেখে তাঁদের বাইরের অংশে কোনও আঘাত দেখা যায়নি। ময়নাতদন্ত হলে বিষয়টি পরিষ্কার হবে। জলে ডুবেই তাঁদের মৃত্যু হয়েছে কি না বিষয়টি ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। আপাতত, দুটি মৃতদেহই ময়নাতদন্তে পাঠিয়েছে আনন্দপুর থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget