এক্সপ্লোর

Bolan Ganguly: বন্ধ বোলান গঙ্গোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ পরিষেবা, 'প্রতিবাদ করায় টার্গেট' ?

Bolan Ganguly's WhatsApp service Stopped: 'আমি লেখালেখি করি, কোনও বিষয় নিয়ে কথা বলি বলেই রোষ?' মোবাইলের হোয়াটসঅ্য়াপ পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া নিয়ে এই প্রশ্নই তুললেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়।

আবির দত্ত, কলকাতা: একাধিক অভিযোগ জমা পড়ায় বন্ধ করা হয়েছে পরিষেবা (Service)। সম্প্রতি তাঁর ফোনে হোয়াটসঅ্যাপ কাজ না করা নিয়ে এমনই জানিয়েছে কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর অভিযোগ বোলান গঙ্গোপাধ্যায়ের (Bolan Gangopadhyay)। বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করাতেই কি তাঁকে টার্গেট করা হল? প্রশ্ন সমাজকর্মীর। আইনের দ্বারস্থ হওয়ারও ভাবনা।  

 
প্রতিবাদ করাতেই কি টার্গেটে?

মোবাইলের হোয়াটসঅ্য়াপ পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া নিয়ে এই প্রশ্নই তুললেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়। সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, আমি লেখালেখি করি, কোনও বিষয় নিয়ে কথা বলি বলেই রোষ? টার্গেট হলাম?

মোবাইলের হোয়াটসঅ্যাপ কাজ করছে না

বোলান গঙ্গোপাধ্য়ায়ের দাবি, সম্প্রতি তিনি দেখতে পান, তাঁর মোবাইলের হোয়াটসঅ্যাপ কাজ করছে না। এ নিয়ে অনেক চেষ্টা করেও, লাভ না হওয়ায়, একে একে প্রথমে মোবাইল সংযোগ প্রদানকারী সংস্থা , তারপর মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা এবং শেষে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। 

চমকে যাওয়ার পালা

তারপরই ছিল চমকে যাওয়ার পালা। বোলান গঙ্গোপাধ্যায়ের দাবি, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইমেল করে জানিয়েছে, তাঁর অ্যাকাউন্ট নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই কারণে তাঁর হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

একাধিক ঘটনার প্রতিবাদ করছে দেখা গেছে বোলান গঙ্গোপাধ্যায়কে

সাম্প্রতিক কালে একাধিক ঘটনার প্রতিবাদ করছে দেখা গেছে বোলান গঙ্গোপাধ্যায়কে। বেলেঘাটায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর বাবার বিরুদ্ধে নাট্য উৎসবে বাধা দেওয়ার অভিযোগের ঘটনাই হোক বা কলকাতা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের দাবি নিয়ে আন্দোলন নামা থেকে প্রতীকী ছাত্র সংসদের নির্বাচন।

'আমার সঙ্গে আজকে যেটা হল, সেটা মারাত্মক'

মধ্যরাতে করুণাময়ীর রাস্তা থেকে চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেওয়ার ঘটনাতেও প্রতিবাদ জানিয়েছিলেন এই সমাজকর্মী। এবার তাঁরই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন, বেসরকারি হাসপাতালের বিলে নেই তো কারচুপি ? স্বাস্থ্য়সাথীতে এবার কড়া পদক্ষেপ

এবাবে মুখ বন্ধ করা যাবে না

বোলান গঙ্গোপাধ্যায়ের দাবি, আমার সঙ্গে আজকে যেটা হল, সেটা মারাত্মক। কোন দোষে এটা করা হল। কীসের কমপ্লেন, কিছুই জানতে পারলাম না। এবাবে মুখ বন্ধ করা যাবে না। আমাকে দিয়ে শুরু হল, এটা কি একটা বার্তা? ভারতে মানুষের সঙ্গে ৩৬ লক্ষ মানুষের সঙ্গে এটা হয়েছে। এই পরিস্থিতিতে আইনি সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget