এক্সপ্লোর

Kalyani AIIMS: মেয়ের পর এবার বাবা, বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখরকে ভবানীভবনে তলব

CID Summons Niladri Sekhar: কল্যাণী এইমসে নিয়োগে ‘দুর্নীতি’, বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখরকে ভবানীভবনে তলব।

কলকাতাঃ কল্যাণী এইমসে নিয়োগে ‘দুর্নীতি’ (AIIMS Recruitment Corruption)-র জেরে, বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখরকে এবার ভবানীভবনে তলব। শুক্রবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে সিআইডি তলব। মেয়েকে ২ দফায় সিআইডি জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার অভিযোগ। মেয়েকে জিজ্ঞাসাবাদের পর বিজেপি বিধায়ককে ভবানীভবনে তলব। ‘কল্যাণী এইমসে কখনও যাননি বাঁকুড়ার বিজেপি বিধায়ক’। জিজ্ঞাসাবাদে এমনই দাবি করেছিলেন বিধায়ক-কন্যা, দাবি সিআইডির। কিন্তু সিআইডি-র দাবি, কল্যাণী এইমসে গিয়ে উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেন নীলাদ্রি। কল্যাণী এইমসে গিয়ে মেয়ের চাকরির জন্য সুপারিশও করেন বিজেপি বিধায়ক। কল্যাণী এইমস থেকে নামের তালিকা পাঠানো হয়েছিল। সুপারিশেই চাকরি, জানিয়েছে নিয়োগকারী সংস্থা।' 

প্রসঙ্গত, কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে এই মামলায় বিজেপি বিধায়কের বাড়িতে নোটিস পাঠিয়েছিল সিআইডি। সেই মতোই নীলাদ্রিশেখরের বাড়িতে বাঁকুড়ার সদর থানার পুলিশকে নিয়ে পৌঁছয় সিআইডি-র তদন্তকারী অফিসারেরা। দীর্ঘ দুই ঘন্টার এই জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক প্রশ্ন। কী করে কম নম্বর  পেয়েও এই চাকরি হল মৈত্রেয়ীর ? চাকরির নিয়োগের সময় কী কী নথি জমা দিয়েছেন মৈত্রেয়ী, কীভাবে এই চাকরি হয়েছে, কত টাকা বেতন মিলছে, একের পর এক প্রশ্ন করেন সিআইডির আধিকারিকরা। মূলত কল্য়াণী এইমসে বেআইনি নিয়োগের অভিযোগের জেরেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখরের বাড়িতে আসেন তদন্তকারী অফিসারেরা। যদিও  এই মামলায় ইতিমধ্যেই চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি-র অফিসারেরা। এদিকে এই তলবের পর রীতিমত হুমকিও দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, বলে অভিযোগ উঠে আসে। 

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই শেষকথা', মন্ত্রিসভার রদবদল ঘোষণা ঘিরে কী বলছেন মুকুল-কুণালরা ?

নীলাদ্রি কন্য়াকে পূর্বের  তথ্যের উপর ভিত্তি করেই জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। এবং তাঁরা কল্যাণী এইমসে যান।মৈত্রী দানার থেকে জানতে চাওয়া হয় যে, ওনার চাকরির ক্ষেত্রে কোনওরকমভাবে কোনও সুপারিশ করা হয়েছিল কিনা ? কিংবা ওনার বাবা কল্যাণী এইমসে গিয়েছিলেন কিনা ?  নীলাদ্রিশেখর দানার মেয়ে বলেছিলেন, বাবা কোনওদিন কল্যাণী এইমসে যাননি। তিনি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু দেখা যায়, বিজেপি বিধায়কের মেয়ে নম্বর পেয়েছিল ২০। শেষের দিকে নাম ছিল। এদিকে মৈত্রী দানা থেকে যারা অনেক বেশি নাম্বার পেয়েছেন, তাঁরা কিন্তু এই চাকরি পাননি। এটা কীভাবে সম্ভব হল, সেটার কোনও উত্তর পাওয়া যায়নি।  এরপরেই সিআইডি সূত্রের দাবি, 'বাঁকুড়ায় বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানার বক্তব্যের সঙ্গে তথ্য়ের কোনও মিল নেই।' নিয়োগে 'দুর্নীতি', এমনই বিস্ফোরক দাবি জানিয়েছে সিআইডি।  

সেরা শিরোনাম

Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget