এক্সপ্লোর

Dilip Ghosh: 'কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল', হুমকি দিলীপের, কী জবাব সৌগত-র ?

Dilip Ghosh Attacks TMC on Nepotism: আজ একুশে জুলাইয়ের পর বড় সমাবেশ তৃণমূল কংগ্রেসের। এহেন বড় সমাবেশের দিনেই আক্রমণ দিলীপ ঘোষের। কী বললেন তিনি ?

কলকাতা: আজ একুশে জুলাইয়ের পর বড় সমাবেশ তৃণমূল কংগ্রেসের। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়োরোডে প্রস্তুতি তুঙ্গে। এই সমাবেশ উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee and Abhishek Banerjee)। আর তৃণমূলের এহেন বড় সমাবেশের দিনেই আক্রমণ বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তবে চুপ বসে নেই সৌগত। পাল্টা দিলেন তিনিও।

মানুষকে বোকা বানানোর চেষ্টা, কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল: দিলীপ ঘোষ

এদিন দিলীপ ঘোষ বলেন, 'নতুন টিএমসি এবং পুরোনো টিএমসি এক হয়ে যাচ্ছে কিনা জানি না। এই যে ফান্ডা শুরু করা হয়েছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা। সাধারণ মানুষ বুঝতে পেরেছে, তাই এই নিয়ে চিন্তা নেই। ১ টি পরিবারকে বাঁচানোর চেষ্টা, নেতাকে বাঁচাতে হবে', বলে এদিন পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন,' কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল। তৃণমূলের শেষের দিকে যাত্রা শুরু হয়েছে', বলে কটাক্ষ করেন এদিন তিনি।

আরও পড়ুন, একসময় সিনেমা প্রযোজনাও করেছিলেন এসএসসি দুর্নীতি মামলায় ধৃত প্রসন্নকুমার

একে উনি অশিক্ষিত, দুই অপসারিত সভাপতি: সৌগত রায়

অপরদিকে দিলীপের এই মন্তব্যের পরেই এদিন সৌগত রায় বলেন, 'আমি বারবারই বলেছি যে, দিলীপ ঘোষের বক্তব্যের কোনও গুরুত্ব নেই। একে উনি অশিক্ষিত, দুই অপসারিত সভাপতি। রোজ রোজ কেনই বা ওনার বক্তব্য প্রচার হবে, কেনই বা উত্তর দিতে হবে ? আজকে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উজ্জাপন করছে। হাজার হাজার ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গা থেকে আসবে। তাঁদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিশা দেখাবেন। দিলীপ ঘোষদের কোনও বড় সমাবেশ করার ক্ষমতা নেই। তাই সংবাদমাধ্যমে কটাক্ষ করেই উনি ওনার কাজ সারছেন। ছাত্রসমাজ দিলীপ ঘোষের এই বক্তব্যকে প্রত্যাক্ষান করছে।'

 কয়েকটা বাঁদর আছে বিজেপি করে: সৌগত রায়

তবে সম্প্রতি এই ইস্যু বলেই নয়, একাধিক সভায় সৌগত রায়ের বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এসেছে। তার নিশানায় এসেছেন দিলীপ-সুকান্তরা। মূলত সম্প্রতি সৌগত রায় বলেন, 'কয়েকটা বাঁদর আছে বিজেপি করে। দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার কী নাম । আগে  দিলীপ ঘোষ অশিক্ষিত ছিলেন। ক্লাস এইট পাশ, ফিটার মিস্ত্রি।  আমি ভাবতাম যে ও যা ইচ্ছে তাই বলুক।  কিন্তু এখন দেখছি, সুকান্ত মজুমদার ! সে বটানির অধ্যাপক হয়েও, সে সমান উগ্র কথা বলছে।' এখানেই শেষ নয় সম্প্রকি কামারহাটির একটি সভাতেও বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছে সৌগত রায়ের মুখে। উত্তর ২৪ পরগনার কামারহাটির সভা থেকে সৌগত রায় হুমকি দিয়ে বলেছিলেন,  তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget