এক্সপ্লোর

Newtown News: ভোরবেলা ম্যাটাডোরের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা নিউটাউনে, মৃত চালক, আশঙ্কাজনক সঙ্গী

Newtown Accident: বিশ্ব বাংলার গেটের দিকে যাওয়ার পথে, আলু বোঝাই ম্যাটাডোরের পিছন থেকে ধাক্কা মারে গাড়ি। ভোরবেলা নিউটাউনে গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু।

রঞ্জিত সাউ, কলকাতা: ভোরবেলা নিউটাউনে (Newtown) গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু। সাড়ে ৫টা নাগাদ কদমপুকুর মোড়ে দুর্ঘটনা (Road Accident) ঘটে। আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। আশঙ্কাজনক সঙ্গী।

জানা গিয়েছে, বিশ্ব বাংলার গেটের দিকে যাওয়ার পথে, আলু বোঝাই ম্যাটাডোরের পিছন থেকে ধাক্কা মারে গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২ জন আরোহী ছিলেন। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তাঁর সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক। নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ম্যাটাডোরের চালককে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ (Police)। প্রসঙ্গত, অক্টোবারের মাঝামাঝি উটাউনে নভোটেলের কাছে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর,  রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি দ্রুত গতির গাড়ি সিগন্যাল অগ্রাহ্য করে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। তারপর পালিয়ে যায়।

পাশাপাশি, লক্ষ্মীপুজোর আগের দিন পথ দুর্ঘটনা ঘটে সল্টলেকের সেক্টর ফাইভে । জখম হন তিন জন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, একটি প্রাইভেট গাড়ি উইপ্রো থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। আর একটি গাড়ি গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়ে ছুটে আসছিল। দুটির সংঘর্ষেই বিপত্তি। সিগনাল তখন সবুজ। সেই কারণে উইপ্রোর দিক থেকে আসা নিউটাউন-গামি প্রাইভেট গাড়িটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ই গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে আসা গাড়িটির ঠিক মাঝ বরাবর ধাক্কা মারে সেটি। গাড়ির মধ্যে এক জন বয়স্কা মহিলা ছিলেন। তাঁর মাথা ফেটে যায়। এ ছাড়া দুজন পথচলতি তথ্যপ্রযুক্তি কর্মীও আহত হন।

বর্ধমানে পুজোর মাসে দুটি পৃথক পথ দুর্ঘটনা প্রাণ হারায় এক স্কুল পড়ুয়া। জখম হন কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার-সহ ২ জন। জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের বেড়মোড় এলাকায় এবং দ্বিতীয়টি ঘটে বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি কেশবপুর থেকে বাবার সঙ্গে বাইকে করে বর্ধমানের গোলাহাটে আসার পথে বেড়মোড় এলাকায় একটি বালি বোঝাই ট্রাকটর বাইকটিকে ধাক্কা মারে।  ঘটনাস্থলেই স্কুল ছাত্র মন্তাসীর সেখ (১১) এর মৃত্যু হয়। 

আরও পড়ুন, বাতাসে শিরশিরানি, শীত আসছে কবে ? আজ কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?

অন্যদিকে, অন্য ঘটনাটি ঘটে বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুডশেড রোড থেকে একটি সার বোঝাই লরি বীরহাটার দিকে যাবার পথে বাদামতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি স্কুটারকে ধাক্কা মারার পর কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকেও ধাক্কা মারে। এই ঘটনায় স্কুটার আরোহী ও সিভিক ভলেন্টিয়ার  আহত হয়।তাদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget