Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
EB Raid On Kolkata Market Price: কোন জিনিসের কী দাম?, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা।

কলকাতা: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা। খাস কলকাতার একাধিক বাজারে অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। সঙ্গে রয়েছে স্থানীয় থানার পুলিশ। কলকাতার শ্যামবাজারে টালা থানার আধিকারিকদের সঙ্গে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
আরও পড়ুন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
কোন জিনিসের কী দাম? কোনওভাবে বেশি দামে কিছু বিক্রি করা হচ্ছে কিনা, তা নিয়ে বিক্রেতাদের সঙ্গেও কথা বলছেন আধিকারিকেরা। বাজার মূল্য খতিয়ে দেখতে গড়িয়া বাজারেও হানা। ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ, নরেন্দ্রপুর থানার পুলিশ, বিধায়ক প্রতিনিধি, পৌর প্রতিনিধি যৌথ ভাবে এই অভিযান চালায়, শ্রীরামপুর বাজারেও অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা।
মূল্যবৃদ্ধির সঙ্গে কোথায় দাঁড়িয়ে শাক-সবজি, ফল থেকে মাছ-মাংসর দাম ? পরিস্থিতি সামাল দিতে দাম নিয়ন্ত্রণে শহরের বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। এদিন সাতসকালে বাজারে হানা দেন ইবি-র আধিকারিকরা। পাইকারি ও খুচরো বাজারে শাকসবজি, আনাজ, মাছের দামের ফারাক নিয়ে বিক্রেতাদের কাছ থেকে জানতে চান তাঁরা। তবে বিক্রেতাদের দাবি অনুয়ায়ী, পেট্রোল-ডিজেলের দামের সঙ্গে সরাসরি প্রভাব পড়েছে বাজারে।
Before You Go
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা





















