এক্সপ্লোর

ED Officer: 'ছুটিতে আছি', কলকাতা পুলিশের নোটিশের পরেও এলেন না ইডি আধিকারিক

Kolkata Police on ED Officer: কলকাতা পুলিশের নোটিশের পরেও এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর । লালবাজারে মেল করে কী লিখলেন সুবোধ কুমার ?

কলকাতাঃ কলকাতা পুলিশের নোটিশের পরেও এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর। জনস্বার্থ মামলার নামে তোলাবাজির অভিযোগে রাঁচির আইনজীবী গ্রেফতারের (Ranchi Lawyer Arrest Incident) ঘটনায় এবার কলকাতা পুলিশের নজরে আসেন ইডি-র আধিকারিক (ED)।  ওড়িশায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-র ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে নোটিসও পাঠানো হয়। তবে শেষ অবধি এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর। 

কলকাতা পুলিশের নোটিশের পরেও এলেন না ইডির ডেপুটি ডিরেক্টর

পুলিশ সূত্রে খবর, লালবাজারকে ইমেল করে ইডি-র ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমার জানিয়েছেন, ১৭ অগাস্ট পর্যন্ত ছুটিতে আছেন। তাই এখনই হাজিরা দেওয়া সম্ভব নয়। এরপরেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কলকাতা পুলিশের সঙ্গে সংঘাত তৈরি হচ্ছে ইডি-র ? প্রসঙ্গত, রাজ্য-কেন্দ্র-র একাধিক ইস্যুতে সংঘাত দেখেছে বাংলা। তা সে রাজ্য পুলিশ-সিআইডি-র সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক, কিংবা সীমান্ত রক্ষী বাহিনী ইস্যুই হোক। যদিও এই ইস্যুতে  চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন , 'এটাও বিচারধীন মামলা, বিচারকরা দেখবেন। আমি কোনওদিন এটা দেখিনি, একটা রাজ্য থেকে অন্য রাজ্যে তদন্তে গেলে কেউ আটকায়।'

আরও পড়ুন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু চাই', অনুব্রত ইস্যুতে বিস্ফোরক সুজন

ঘটনার শুরু  ১ আগস্ট, গ্রেফতার হন রাজীব কুমার, কলকাতা পুলিশের নজরে আসেন ইডি-র আধিকারিক

মূলত ঘটনার শুরু  ১ আগস্ট। কলকাতার একটি শপিং মল থেকে গ্রেফতার হন রাজীব কুমার। অভিযোগ, জনস্বার্থ মামলা করে , সেটা তুলে নেওয়ার জন্য টাকা দিতে চাপ দিতেন তিনি। সূত্রের খবর, এমনই একটি চক্র চালাতে গিয়ে ধরা পড়েন ওই আইনজীবী। এদিকে তার কাছ থেকে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। তোলাবাজির অভিযোগে ধৃত ঝাড়খণ্ডের ওই আইনজীবীর বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যায় বলে খবর। রাঁচিতে রাজীব কুমারের বাড়ি, অফিস-সহ ৩টি জায়গায় তল্লাশি চালায় কলকাতা পুলিশ। সেখানেই  কালো ডায়েরি মেলে, খবর ইডি সূত্রে। টাকা লেনদেনের তথ্য রয়েছে ওই ডায়েরিতে, দাবি পুলিশের। রাজীবের রাঁচিতে তিনতলা বাড়ি ছাড়াও ১৬টা ফ্ল্যাট রয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। নয়ডা, গ্রেটার কৈলাসেও ওই আইনজীবীর ফ্ল্যাট-অফিসের খোঁজ মিলেছে। কিন্তু  এই বিপুল সম্পত্তি এবং অর্থের উৎস কী? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তে নেমেই কলকাতা পুলিশের নজরে আসেন ইডি-র আধিকারিক। আর তারপরেই ঘটনা মোড় নিয়ে ৩৬০ ডিগ্রি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget