এক্সপ্লোর

BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

Behala Sarsuna Extortion Allegation: পুলিশ সূত্রে খবর, সরশুনার ১২৭নং ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকারের বিরুদ্ধে অভিয়োগ উঠেছে। তাঁর বিরুদ্ধে সরশুনা থানায় অভিযোগ দায়ের হয়েছে । 

হিন্দোল ঘোষ, কলকাতা : শোকজ থেকে সাসপেনশন, তারপরেও থামছে না তোলাবাজি। এবার বেহালার সরশুনায় বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক দিলীপ ঘোষ, তোলাবাজি বন্ধে কড়া বার্তা দিয়েছেন বিজেপি শীর্ষস্তরের অনেকেই। কিন্তু তার পরেও তোলাবাজির অভিযোগ থামছে না। একাধিক জায়গা থেকে আসছে তোলাবাজির অভিযোগ। আর অভিযুক্ত বিজেপি নেতা-কর্মী-সমর্থক। বেহালার সরশুনায় বাইক সারানোর গ্যারাজ থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে। ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় গ্যারাজ মালিককে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরশুনার ১২৭নং ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকারের বিরুদ্ধে অভিয়োগ উঠেছে। বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে সরশুনা থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। 

রাজ্যে সরকারের পালাবদল হয়েছে। নতুন সরকার বিজেপির। পুরনো তৃণমূল সরকার ক্ষমতা থেকে সরে গিয়েছে। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। অনেকেই গ্রেফতার হয়েছেন। এই পরিস্থিতিতে তোলাবাজি নিয়ে সরকার জিরো টলারেন্স নীতি প্রদর্শন করেছে। শুধু তাই নয়, বিজেপির শীর্ষস্তরের নেতারা নিজেদের দলের নেতা-কর্মীদেরও তোলাবাজি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন। ২৫০ জনকে শোকজ করা হয়েছে। ২২ জন বিজেপি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তারপরেও বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থামছে না। 

কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া 

কাটোয়াতেও বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ 

কাটোয়ার বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে, উঠল তোলাবাজির অভিযোগ। শুধু তাই নয়, দাবি মতো তোলার টাকা না দেওয়ায় মারধর করা হয় বলেও অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় দাবি মতো তোলা না দেওয়ায়, পেশায় ল ক্লার্ককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য় সভাপতি। তারপরও অভিযোগ থামছে না। কাটোয়া আদর্শপল্লির বাসিন্দা পেশায় ভূমি ও ভূমি সংস্কার অফিসের ল ক্লার্ক সুজন ঘোষ। অভিযোগ, তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা চায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগকারীর দাবি, তিনি ২০ হাজার টাকা দিয়েওছিলেন। তারপরও তাঁর ওপর বিজেপি নেতৃত্ব চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগকারীর দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে,  একের পর এক চড়, থাপ্পড়, ঘুষি মারা হয়েছে সুজন ঘোষকে। এই ঘটনায় কাটোয়া টাউনের বিজেপি সভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক-সহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারী। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget