এক্সপ্লোর

ED in Park Street: পার্ক স্ট্রিটের বহুতলে আইনজীবীর খোঁজে ইডি-র হানা

Park Street ED Raid: পার্ক স্ট্রিট থানা এলাকায় ৩৪-এ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলে এক আইনজীবীর খোঁজে হানা দিলেন ইডি আধিকারিকরা।

কলকাতা: শহরজুড়ে ইডি-র তল্লাশি (ED Raid in Park Street)। সকালে সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ইডি-র ৩টি দল। পার্ক স্ট্রিট থানা এলাকায় ৩৪-এ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলে এক আইনজীবীর খোঁজে হানা দেন ইডি আধিকারিকরা।

গার্ডেনরিচের গলিতে কেন্দ্রীয় বাহিনী

অন্যদিকে, গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ি। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছেন দুই মহিলা অফিসারও। চলছে তল্লাশি। পাশাপাশি, এদিন মোমিনপুরে ময়ূরভঞ্জ রোডে এক বস্ত্র ব্যবসায়ীর খোঁজে হানা দেয় ইডি। ওই ব্যক্তির আত্মীয়কে নিয়ে এরপর বিন্দুবাসিনী স্ট্রিটে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। তিন জায়গায় অভিযানের যোগসূত্র এক হলেও, কী কারণে হানা তা নিয়ে মুখ খোলেনি কেন্দ্রীয় এজেন্সি।

শহরজুড়ে ইডি-র তল্লাশি

এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র তিনটি দল বেরিয়ে যায়। শহরজুড়ে একযোগে তল্লাশির জন্যই এই তৎপরতা। একটি দল গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে যায়। তাতে দুই মহিলা অফিসারও ছিলেন বলে খবর। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ব্যবসায়ীর বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চলছে। অন্য দিকে পার্ক স্ট্রিট থানা এলাকার ৩৪-এ নম্বর ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলে এক আইনজীবীর খোঁজে হানা দেন ইডি আধিকারিকদের দ্বিতীয় দলটি। আর তৃতীয় টিম পৌঁছয় মোমিনপুরে।

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রী নিজের পরিবারকে বাঁচাতেই ব্যস্ত, সাধারণের সুরক্ষা নেই', আনিসের ভাইয়ের উপর হামলায় বিস্ফোরক দিলীপ

শেষ অবধি পাওয়া খবরে, গার্ডেনরিচে ইডির হানায় কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন। এই মুহূর্তে ওই এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের (Central Force) সংখ্যা বেড়ে গিয়েছে। এলাকার ঢোকা ও বেরোনোর মুখও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সকাল সাড়ে আটটা থেকে ওখানে তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা। বিপুল পরিমাণ টাকা মিলতেই আরও কয়েক জন আধিকারিককে ঢুকতে দেখা যায়।তবে এই প্রথমবার নয়, রাজ্যে ইতিমধ্যেই বাইশ সালে এমন দৃশ্য দেখেছে আগে। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছিল সেবার টাকা গুনতে গিয়ে।   আর এবার যেনও ফিরল একই দৃশ্য গার্ডেনরিচে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget