এক্সপ্লোর

Dilip Ghosh: 'মুখ্যমন্ত্রী নিজের পরিবারকে বাঁচাতেই ব্যস্ত, সাধারণের সুরক্ষা নেই', আনিসের ভাইয়ের উপর হামলায় বিস্ফোরক দিলীপ

Dilip on Anis's Brother Attack: 'রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই', হাওড়ায় নিহত ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের উপর হামলাকাণ্ডে কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ ?

কলকাতা: হাওড়ায় নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan's Brother) ভাইয়ের উপর হামলায় ফের উত্তাল রাজ্য-রাজনীতি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে অভিযোগ।  হামলাকাণ্ডে প্রতিক্রিয়া দিলেন এবার বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

উল্লেখ্য, হাওড়ায় নিহত ছাত্রনেতা আনিস খানের খুড়তুতো ভাইকে ধারাল অস্ত্রের কোপ, খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় নিজের বাড়িতেই আক্রান্ত হন বছর ২৪-র সলমন খান। গুরুতর জখম আনিসের ভাই হাসপাতালে চিকিৎধীন। আনিসের মৃত্যুতে বিচার চেয়ে সরব হওয়াতেই হামলা বলে অভিযোগ। আক্রান্তের পরিবারের দাবি, এর আগেও আনিসের ভাইয়ের ওপর দু’-দু’বার হামলা হয়। অভিযোগ জানানো সত্ত্বেও আমতা থানা নিষ্ক্রিয় ছিল বলে দাবি। এক্ষেত্রে হাসপাতালে গিয়ে আনিসের ভাইয়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। এদিন এই ঘটনার পরেই  বিস্ফোরক দিলীপ ঘোষ। তিনি বলেন, 'সাধারণ মানুষের কোনও সুরক্ষা নেই। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী নিজের পরিবারকে বাঁচাতেই এখন ব্যস্ত।' হাওড়ায় আনিস খানের ভাইয়ের ওপর হামলা প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।

আরও পড়ুন, অতীতেও হামলা ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের উপর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের

 চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে  হাওড়ার আমতায় আনিস খানের রহস্যমৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। তদন্ত শুরু করে রাজ্য পুলিশেরই SIT। কিন্তু CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতের পরিবার। পুলিশি তদন্তে আস্থা রাখতে না পেরে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় আনিসের পরিবার। ঘটনার দিন দুই পুলিশ কর্মীর আনিসের বাড়ির দোতলায় ওঠা ও পরে আনিসের মৃতদেহ উদ্ধার, মাঝের সময়টায় ঠিক কী ঘটেছিল, আদালতে তার সদুত্তর দিতে পারেনি সেসময় রাজ্য পুলিশের এসআইটি। ছাত্রনেতা আনিস খানের বাড়িতে পুলিশি অভিযান যে নিয়ম মেনে হয়নি, তা আগেই আদালতে স্বীকার করে নিয়েছিল রাজ্য সরকার। তবে জুনের শেষের দিকে মামলার চুড়ান্ত শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন, আনিস খানের বাবা পুলিশের কাছে যে অভিযোগ জমা দিয়েছেন, সেটা তিনি লেখেননি। অন্য কেউ লিখে দিয়েছেন। তিনি সই করেছেন।

প্রসঙ্গত, রাজ্যে একের পর এক হামলাকাণ্ডে গত বছর থেকেই সরব গেরুয়া শিবির। এর আগে ভোট পরবর্তী হিংসার ইস্যু -সহ একাধিক হামলার ইস্যুতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিজেপি কার্যকর্তা অভিজিৎ সরকারের উপর হামলা-হত্যাকাণ্ডেও এর আগে উত্তাল হয়েছিল সারা বাংলা। চলতি বছরে আনিস কাণ্ডে এতটাই বিতর্ক তৈরি হয় যে, তদন্তের স্বার্থে দু-দুবার ময়নাতদন্ত হয়। তবে তারপরেও আনিস ইস্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। এদিন ফের আনিসের ভাইয়ের উপর হামলায় উসকে গেল গোটা ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget