এক্সপ্লোর

ED Raid : IPAC অফিসে ইডি-র হানা, প্রতিবাদে রাজপথে TMC, মুখ খুললেন কুণাল, 'নানা তথ্য-ব্লু প্রিন্ট BJP-র হাতে তুলে দিতে পারে..' !

ED Raid IPAC Office Kunal Reaction : IPAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানার প্রতিবাদে রাস্তায় নামল এবার রাজ্যের শাসকদল।

কলকাতা: শীতের বৃহস্পতিবার তপ্ত হয়ে উঠল!আই প্য়াকের কর্ণধার ও তাঁর অফিসে কয়লা কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি ইডির অভিযান-তল্লাশি!আর দু জায়গাতেই পৌঁছে গেলেন খোদ মুখ্য়মন্ত্রী।কোথাও কলকাতার পুলিশ কমিশনার! কোথাও রাজ্য় পুলিশের ডিজি, আর চমকে ওঠার মতো বিষয় হল, ইডির অভিযান চলাকালীন, তাঁদের সামনেই, ভিতর থেকে নথি-ল্য়াপটপ-ইলেকট্রনিক্স সাজ সরঞ্জাম বের করে নিয়ে চলে গেলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়!আর সবটাই দেখলেন ইডি অফিসাররা!  IPAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানায় এবার প্রতিবাদে রাস্তায় নামল রাজ্যের শাসকদল। 'দেশের গণতন্ত্র বিপন্ন', পোস্টার হাতে পথে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন, ৩-৪ দফায় বিধানসভা ভোট? জল্পনা তুঙ্গে ! 

কুণাল ঘোষ বলেন, আমরা পরিষ্কার বলছি, তদন্ত যদি হওয়ার থাকত, এতদিন এতমাস হয়নি কেন ? এটা বিজেপি এবং ইলেকশন কমিশন একসঙ্গে কথা বলছে, একসুরে কথা বলছে, তার কারণ হচ্ছে, এটা যদি তদন্তেরই কারণ হত, তাহলে তো তাঁরা অনেক আগেও তদন্তের কাজ করতে পারত। যখন ইলেকশন সামনে, এসআইআর চলছে, এই সংস্থাটি আমাদের প্রচারের উপদেষ্টা সংস্থা, তাঁদের রেড করা মানে, আমাদের প্রচারের নানা পরিকল্পনা, নানা তথ্য, নানা ব্লু প্রিন্ট আমাদের ব্লু প্রিন্ট ওআমাদের প্রচারের, সেগুলি তাঁরা তাঁদের হাত ঘুরে বিজেপির হাতে তুলে দিতে পারে। তারপর তাঁরা সেই জায়গাটাকে ডিস্টার্ব করবে। সেই ব্যাক্তিগুলিকে ডিস্টার্ব করবে। 

প্রশ্ন: মুখ্যমন্ত্রী কিন্তু আজকে খালি হাতে ঢুকে, সেখান থেকে বেশ কিছু নথি সেখান থেকে নিয়ে এসেছেন এবং সেটা প্রতীক জৈনের বাড়ি ও IPAC-র অফিস থেকে ..

কুণাল ঘোষ : এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। 

সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ প্রথমে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যায় ED-র টিম। সকাল ৭টা ১০ নাগাদ ED-র আরও একটি টিম লউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়। বহুতলের চারতলায় প্রতীক জৈনের ফ্ল্যাটে চলে তল্লাশি।আর তার মধ্যেই হঠাৎ,সকাল ১১টা ৫৫ লাউডন স্ট্রিটে I PAC-এর কর্ণধার প্রতীক জৈনের বা়ড়িতে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর ৫ মিনিটের মধ্যে বেলা ১২টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ির সামনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই আমার হার্ডডিস্ক, দেখুন, এই হল ফোন, হার্ড ডিস্ক, এই সব সংগ্রহ করছিল। তারা (ED) ইতিমধ্যেই সেক্টর ফাইভে আমার IT অফিসে আক্রমণ চালিয়েছে। আমি সেখানেও যাচ্ছি।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget