এক্সপ্লোর

Kolkata News: 'একই সূত্রে কাজ করবে রাজভবন ও নবান্ন', যৌথ বৈঠকে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী

Governor Bratya Basu in Meeting: নিয়োগ-বিতর্কের মধ্যেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করছেন সি ভি আনন্দ বোস। বৈঠকে যোগ দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দফতরের সচিব।

কলকাতা: সংঘাতের আবহেই উপাচার্যদের রাজভবনে তলব করলেন রাজ্যপাল (Governor)। নিয়োগ-বিতর্কের (Recruitment Controversy) মধ্যেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করছেন সি ভি আনন্দ বোস। বৈঠকে যোগ দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও শিক্ষা দফতরের সচিব। এদিন বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, 'একই সূত্রে কাজ করবে রাজভবন ও নবান্ন। শিক্ষাকে সংঘাতহীন করতে হবে।' 

সংঘাত না সন্ধি? রাজ্য়পাল এবং রাজ্য় সরকারের সম্পর্ক ঠিক কোন খাতে বইছে? নতুন করে সেই জল্পনা উস্কে দিল সাম্প্রতিককালে কার্যত নজিরবিহীন এই ছবি। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। গত কয়েকদিনের সংঘাতের আবহে যা নতুন মোড় বলেই মনে করছেন অনেকে। সি ভি আনন্দ বোস রাজ্য়পাল হয়ে আসার পর, নবান্নর সঙ্গে রাজভবনের সম্পর্ক মসৃণই ছিল।

প্রসঙ্গত, আংশিক সংঘাত শুরু হয়েছিল আগেই! নিশীথ প্রমাণিক ইস্য়ুতে রাজভবন কড়া বিবৃতি জারি করতেই দলীয় মুখপত্রে রাজ্যপালের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল তৃণমূল। আর তারমধ্য়েই রাজ্যপালকে সরাসরি অবশ্যই বেনজির বিতর্কিত আক্রমণ শানালেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক বলেন, 'এরা সবাই বিজেপির রাজ্যপাল, এই রাজ্যপাল ভেবেছিল আস্তে আস্তে সিঁধ কাটব...আমরা আ,আ,কখ শিখিয়েছি, রাজ্যপাল ভুলে গেছেন, অ,আ,ক,খ শিখেছেন, ক্যাট-ব্যাট শেখেননি। আমাদের পিছনে বাঁশ দিলে, আমরাও ছুলে দেব।' 

শনিবার বিজেপি সাংসদ অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ, ওঠা মাত্র তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতি। প্রতিবাদে মুখর বিজেপি।


শনিবারই এই ইস্যুতে রাজ্যপালের কাছে অভিযোগ জানান দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ইতিমধ্য়েই ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা জারির দাবি জানাচ্ছে। এই অবস্থায়, রবিবার রাজভবনের তরফে কড়া বিবৃতি দিয়ে বলা হয়, রাজ্যে কখনও কোথাও আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল চুপ থাকবেন না। বরং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কঠোর ও কার্যকরী পদক্ষেপ করা হবে। পাল্টা সোমবার তৃণমূলের দলীয় মুখপত্রে ঝাঁঝালো সমালোচনা করে বলা হয়েছে, 

রাজ্যপাল যে আসলে বিজেপিরই গোপন এজেন্ডা বাস্তবায়িত করার প্রতিনিধি, তা প্রমাণ করেছিলেন জগদীপ খনকড়। প্রাক্তন রাজ্যপালের পথ দ্রুত অনুসরণ করার প্রতিযোগিতায় নেমে পড়েছেন বর্তমান রাজ্যপাল। নবান্নকে সতর্ক করে দিয়ে রাজ্যপাল বলেছেন, আইনের শাসন বজায় রাখতে ও দুষ্কৃতীদের মোকাবিলায় অবিলম্বে ক়ড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার। ভবিষ্যতে যে কোনও সমস্যার মোকাবিলায় সময়মতো পদক্ষেপ করা হবে। রাজভবনের বিবৃতিতে আরও বলা হয়েছে, যাঁরা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। হিংসাকে নির্মূল করতে হবে। বাংলার মানুষ আশা করেন, পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্তারা, প্রত্যেকে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে তাঁদের দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনওরকম শিথিলতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি বলে, তা কখনই মেনে নেওয়া হবে না। 

এই প্রেক্ষাপটে পাল্টা তৃণমূলের মুখপত্রে বলা হয়েছে, রাজ্যপালের দাবি অভিযুক্তদের শাস্তি দিতে হবে। এখানেই উঠেছে প্রশ্ন। রাজ্যপাল একতরফা বিজেপির কথা শুনে বিবৃতি দিচ্ছেন। গোপন তদন্ত বলতে রাজ্যপাল কী বুঝিয়েছেন? শুধু নিশীথ প্রমাণিকের সঙ্গে কথা বলেই সিদ্ধান্তে পৌঁছে গেলেন? রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন না? জানবেন না আসল পরিস্থিতি কী ছিল? রাজ্যপাল সাংবিধানিক প্রধান হিসেবে নিরপেক্ষ আচরণ করবেন, এটাই বাংলার জনগণ চাইছেন।

জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন, তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। এবার সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের সম্পর্ক এবার কোন খাতে বয়, সেদিকেই নজর সকলের।




আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Alipurduar News: হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
হাসপাতালের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারে পরিদর্শনে বিজেপি বিধায়ক
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget