এক্সপ্লোর

Kolkata News: পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিতেও রেট চার্ট, ' ৩ হাজার ফেললেই..' !

Fake Aadhar Passport Card : পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিতেও রেট চার্ট, জাল পরিচয়পত্র দিয়েই তৈরি হত 'আসল' পাসপোর্ট...

কলকাতা: পুরসভার চাকরি বিক্রির ধাঁচে জালিয়াতিতেও রেট চার্ট! পুলিশ সূত্রে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। 'ভুয়ো আধার কার্ডের জন্য দিতে ১৫ হাজার। ৩ হাজার ফেললেই ভুয়ো প্যান কার্ড। জাল বার্থ সার্টিফিকেটে রেট ১২ হাজার টাকা। টাকা ফেললেই হাতেনাতে তৈরি জাল পরিচয়পত্র। জাল পরিচয়পত্র দিয়েই তৈরি হত 'আসল' পাসপোর্ট।জাল পাসপোর্টের জাল ছড়িয়ে বারাসাতেও! 'মুহুরি পরিচয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র'। মুহুরি পরিচয়ে বাংলাদেশিদের জন্য ভুয়ো পরিচয়পত্র। কোর্টের মুহুরি বলে পরিচয় দেওয়া সমীর দাস গ্রেফতার। অভিযুক্ত সমীর আদালতের কেউ নন, দাবি ল-ক্লার্ক সংগঠনের।

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! সম্প্রতি গ্রেফতার হন কলকাতা পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টর। ধৃত আব্দুল হাই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্তব্যরত ছিলেন। পুলিশ সূত্রে দাবি, জোড়-বিজোড় তারিখের সুযোগ নিয়ে বেছে বেছে ভেরিফিকেশনের নামে জালিয়াতি। সমরেশ বিশ্বাস থেকে মনোজ গুপ্ত, ধীরেন ঘোষ,অবৈধভাবে পাসপোর্ট তৈরির চক্র যে কীভাবে ছড়িয়ে পড়েছে, তা একের পর এক গ্রেফতারি থেকেই স্পষ্ট। আর এরইমধ্য়ে উঠে এল আরও এক চাঞ্চল্য়কর তথ্য় , সর্ষের মধ্যেই ছিল 'ভূত'।

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এক সাব ইনস্পেক্টর। ধৃত আব্দুল হাই, সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্তব্যরত ছিলেন।এই নিয়ে পাসপোর্টকাণ্ডে গ্রেফতার করা হল মোট ৯ জনকে।সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে, এনকোয়ারি অফিসার বা ভেরিফাইং অফিসার ছিলেন তিনি। ওই বিভাগে আড়াই বছর চাকরি করার পর, ২০২৩-এর ৩১ অক্টোবর অবসর নেন আব্দুল হাই।

আরও পড়ুন, কলকাতা মেডিক্যালেও স্বাস্থ্যসাথীতে দুর্নীতি ! ২ মাসে শতাধিক রোগীর প্রাপ্য টাকা লোপাট..

পুলিশ সূত্রে দাবি, কর্মজীবনেই পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের কিংপিন মনোজ গুপ্ত, সমরেশ বিশ্বাস ও ধীরেন ঘোষদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ধৃত প্রাক্তন SI-এর।উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল অবসরপ্রাপ্ত সাব ইনস্পেক্টরকে। ধৃত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের স্ত্রী বলেছিলেন, 'কোনও সমস্যা, কোনওদিনও আজ পর্যন্ত আমি শুনিনি। যে কোনও একটা সমস্যা হয়েছে, কোনওদিন কোনও অফিসার কোনও কিছু বলেছেন, যে কোনও একটা সমস্যা হয়েছে, এটা কেন করেছেন? ওটা কেন করেছেন? কোনওরকম ত্রুটি আজ পর্যন্ত হয়নি। কীভাবে কী ফাঁসানো হয়েছে, কী হয়েছে, কোনও সামান্য কিছু হলে বড় করে ফাঁসানোর হয়তো চেষ্টা হয়েছে। নাহলে এইভাবে কেন নিয়ে যাওয়া হল।' 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Shantipur Bamakali: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল! কবে শুরু হয় শান্তিপুরের বামাকালীর বিখ্যাত নাচ? অজানা কাহিনি
News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget