এক্সপ্লোর

Kolkata News: মেয়ের বিয়ের ২০ দিনের মাথায় খুন বৃদ্ধ, গল্ফগ্রিনকাণ্ডে গ্রেফতার নিহতের জামাই

Golf Green Incident: গল্ফগ্রিনের কলাবাগানের বাড়িতে শয্য়াশায়ী স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী। তাঁরই দেহ উদ্ধার হয়েছে।

আবির দত্ত, কলকাতা: মেয়ের বিয়ের ২০ দিনের মাথায় খুন হয়েছেন গল্ফগ্রিনের বৃদ্ধ শমীক কিশোর গুপ্ত। শ্বশুরকে খুনের অভিযোগে আগেই আটক করা হয়েছিল। এবার গ্রেফতার হলেন জামাই সঞ্জিত দাস।

গল্ফগ্রিনের কলাবাগানের বাড়িতে শয্য়াশায়ী স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে থাকতেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী শমীক কিশোর। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের মেয়ে প্রতিদিন এসে মা, বাবা ও ভাইয়ের জন্য রান্না করতেন। তেমনই শুক্রবার, ১২ সেপ্টেম্বরও তিনি বাড়িতে এসেছিলেন। সেইদিনই সন্ধেয় বাবার সঙ্গে মেয়ের ঝামেলা বাধে। অভিযোগ, বৃদ্ধ মেয়েকে গালিগালাজ করেন। এরপরেই তাঁর জামাই বৃদ্ধকে খাট থেকে তুলে সিঁড়িতে ফেলে দেন বলে শোনা যাচ্ছে। সিঁড়িতে গড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবে বৃদ্ধ আঘাত পান। তাঁর মাথাতেও চোট লাগে।

তবে এতেও ক্ষান্ত হননি জামাই। বৃদ্ধকে তিনি ফের একবার তুলে এনে আবারও সিঁড়ি থেকে ফেলে দেন বলে অভিযোগ। এরপর মেয়ে ও জামাই নিজেদের বাড়ি চলে যান। গতকাল সকালে বৃদ্ধের স্ত্রীর ফোন পেয়ে প্রতিবেশী আসার পর এই ঘটনা জানাজানি হয়। সিঁড়ির পাশে পড়ে থাকা বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়। পাঠানো হয় ময়নাতদন্তে। বৃদ্ধের ছেলেকে খাটের নীচ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়, এমআর বাঙুর হাসপাতালে ভর্তি ওই যুবক। ঘটনাস্থলে পৌঁছেয় লালবাজারের হোমিসাইড শাখা।  

ঘটনার তদন্তে নেমে পুলিশ দেখতে পায় বৃদ্ধের শরীরে একাধিক আঘাত রয়েছে। উপর থেকে পড়ে যাওয়ায় যে ধরনের চোট-আঘাত কারও দেহে থাকে, তেমনই চিহ্ন এই বৃদ্ধের দেহে ছিল। এরপর আরও খতিয়ে দেখে তদন্তে পুলিশ জানতে পেরেছে যে বৃদ্ধের দেহে আরও চোট-আঘাতের চিহ্ন রয়েছে, কালশিটে রয়েছে। এর থেকে পুলিশের অনুমান করে বৃদ্ধকে মারধর করা হয়েছিল। পরিবারের সদস্যরা এর সঙ্গে যুক্ত বলেই তদন্তকারীদের সন্দেহ করেছিল।

প্রতিবেশীদের একাংশের মধ্যে দিন ১৫-২০ আগে বৃদ্ধের মেয়ের বিয়ে হয়েছে। এক প্রতিবেশীর দাবি, বৃদ্ধের জামাই কিছু কাজ করতেন না, মদ্যপান করতেন। জামাইকে ঢুকতে দেওয়া হতো না বলেও জানিয়েছেন প্রতিবেশীদের একাংশ। তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলে। পুলিশের প্রাথমিক অনুমান খুনের ঘটনার সঙ্গে মৃতের জামাইয়ের প্রত্যক্ষ যোগ রয়েছে। তাঁর বাড়ি প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডে। তাঁর সঙ্গে মৃতের পরিবারের একেবারেই সুসম্পর্ক ছিল না। মেয়ের বিয়েটাও পরিবারের কেউ মেনে নেননি। সেই বিয়ের মাস কাটতে না কাটতেই ঘটল এই ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sandipan Saha: আরও বিধায়ক তৃণমূল ছাড়ছেন ? মুখ খুললেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এবার কারা ?
আরও বিধায়ক তৃণমূল ছাড়ছেন ? মুখ খুললেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, এবার কারা ?
West Bengal News Live: ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, জানালেন পুরমন্ত্রী
১ সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, জানালেন পুরমন্ত্রী
Bappaditya Dasgupta: আগামী ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে
আগামী ১০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে
Weather Update: ঝেঁপে বৃষ্টি, কলকাতা ও শহরতলির একাধিক এলাকায় বিকালের আগেই নেমে এল অন্ধকার, সম্ভাবনা আগামিকালও
ঝেঁপে বৃষ্টি, কলকাতা ও শহরতলির একাধিক এলাকায় বিকালের আগেই নেমে এল অন্ধকার, সম্ভাবনা আগামিকালও

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget