এক্সপ্লোর

Kolkata News : এজেন্সি থেকে কাজ করতে এসে পরপর চুরি ! কলকাতায় ঘটল ভয়ঙ্কর ঘটনা

অভিযোগ, রাঁধুনি, আয়া, হাউজ কিপিংয়ের কাজ নিয়ে এক শিল্পপতির বাড়িতে কাজে ঢুকে পরপর চুরি ।


হিন্দোল দে, কলকাতা : এজেন্সি মারফত বাড়িতে পরিচারক রাখেন অনেকেই। কিন্তু পরিচারকের বেশে চোরেরা আপনার বাড়িতে সিঁধ কাটছে না তো? প্রশ্নটা উস্কে দিল দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনের ঘটনা। অভিযোগ, রাঁধুনি, আয়া, হাউজ কিপিংয়ের কাজ নিয়ে এক শিল্পপতির বাড়িতে কাজে ঢুকেছিলেন ৬ জন পরিচারক। কিন্তু , কাজের ফাঁকে হিরের গয়না এবং বহুমূল্য় দুষ্প্রাপ্য় জিনিস সরিয়ে নিয়েছিল তারা। শেষে তদন্তে নেমে, অভিযুক্তদের গ্রেফতার করল চেতলা থানা।

অভিযোগ দায়েরের ৪দিনের মাথাতেই পর্দা ফাঁস হল বড়সড় চক্রের। পুলিশ সূত্রে খবর, ২৭ ডিসেম্বর, রাজা সন্তোষ রায় রোডের এই আবাসনের বাসিন্দা, পেশায় শিল্পপতি অমিত সিংহ চেতলা থানায় অভিযোগ দায়ের করেন, ২৪ ডিসেম্বর, তাঁর ফ্ল্যাট থেকে হিরের নেকলেস, হিরের আংটি-সহ কোটি টাকার গয়না চুরি হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির পর থেকেই একসঙ্গে বেপাত্তা তাঁর রাঁধুনি, আয়া, হাউস কিপিং থেকে মোট ৬ জন। পুলিশ সূত্রে খবর, এরপরই বিভিন্ন জায়গায় ফাঁদ পাতেন তদন্তকারীরা।

৭ দিনের মাথায়, চুরি যাওয়া জিনিস বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে মাস্টারমাইন্ড ঝুমা দাস ও তাঁর ৫ শাগরেদ-সহ ৬ জন। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের থেকে যেসব জিনিস উদ্ধার হয়েছে, তার আনুমানিক মূল্য় ৭০ লক্ষ টাকা । যে ৫ জনকে চুরি করা গয়না বিক্রি করা হয়েছিল, তাদেরকেও গ্রেফতার করে পুলিশ। আরও চাঞ্চল্যকর বিষয় হল, তদন্তকারীরা জানতে পারেন, ধৃত ৬ জনকে একই এজেন্সি মারফৎ নিয়োগ করা হয়েছিল শিল্পপতির বাড়িতে। ডিসি সাউথ প্রিয়ব্রত রায় জানালেন, 'একটা নির্দিষ্ট এজেন্সি থেকে রিক্রুট করা হয়েছিল এদের। ওই সংস্থার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে' ।  

তবে কি পরিচারক-পরিচারিকার বেশে মূল্যবান জিনিস হাতাতে প্ল্যান করেছিল ওই এজেন্সিই? কতদিন ধরে কাজ করছে এই চক্র? পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে শিকড়ের খোঁজ চালাচ্ছে চেতলা থানা। 

আরও পড়ুন : ক্যান্সার আক্রান্ত রামকৃষ্ণদেব,সেটাই ছিল শেষ পয়লা জানুয়ারি,কল্পতরু দিবসে কী ঘটেছিল কাশীপুরে? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                                                     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget