এক্সপ্লোর

Group C: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ ৮৪২ জন চাকরিচ্যুতর

Jobless Worker on Group C HC: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি-র চাকরিচ্যুতরা।

কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) একের পর এক 'রাঘববোয়ালরা' ইতিমধ্যেই জেলে গিয়েছেন। একের পর এক দুর্নীতিতে (Scam) নাম জড়িয়েছে শাসকদলের নেতা-মন্ত্রীদের। এরপর ওএমআর বিকৃতি থেকে শুরু একের পর এক অভিযোগে কার্যত চাপের মুখে রাজ্যের শাসক দল। তার উপর গ্রুপ সি-র তালিকায় (Group C List)  শাসকঘনিষ্ঠদের নাম উঠতেই বিষফোঁড়ার মত কাজ করছে। ইতিমধ্য়েই গ্রুপ সি-র ৮৪২ জন চাকরি হারিয়েছেন। আর এমনই এক পরিস্থিতিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের (High Court)ডিভিশন বেঞ্চে গ্রুপ সি-র চাকরিচ্যুতরা।

বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ ৮৪২ জন চাকরিচ্যুতর

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Ahijit Ganguly) নির্দেশকে চ্যালেঞ্জ ৮৪২ জন চাকরিচ্যুতর। শুক্রবার এই ৮৪২ জন গ্রুপ সি (Group C) কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। তারপরই বিজ্ঞপ্তি জারি করে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।  

 ওএমআর শিট  

প্রসঙ্গত, নিয়োগে বেলাগাম দুর্নীতি (Recruitment Scam), নবম-দশম, গ্রুপ ডির পরে এবার গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়েছে।৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (HC Justice Abhijit Ganguly)। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি-তে চাকরি পেয়েছিলেন ২০৩৭ জন। আর এবার গ্রুপ সি তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়েছে। মূলত ওএমআর শিট বিকৃত করার অভিযোগেই এই নির্দেশ দেন বিচারপতি। 

চাকরিহারাদের তালিকায় উঠেছে শাসক ঘনিষ্ঠদের নামও

 এদিকে, গ্রুপ C-র (Group C) চাকরিহারাদের তালিকায় উঠেছে শাসক ঘনিষ্ঠদের নামও।  নিয়োগে দুর্নীতি, হাইকোর্টের (High Court) নির্দেশে ইতিমধ্যেই চাকরিচ্যুত হয়েছেন 'অযোগ্য' ৭৮৫জন। গ্রুপ সির চাকরিহারাদের তালিকায় তৃণমূল বিধায়ক-পুত্র, ভাই থেকে প্রাক্তন কাউন্সিলরদের নাম এসেছে।  এসএসসির চাকরিহারাদের তালিকায় নাম উঠেছে হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যের। এসএসসির চাকরিহারাদের তালিকায় রয়েছেন বারাসাতের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এখানেই শেষ নয়, সেই তালিকায় আরও রয়েছেন মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক-পুত্র, মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাই-ও। 

আরও পড়ুন, 'ঈশ্বর ওদের ক্ষমা করুন', দুর্নীতির অভিযোগ উঠতেই 'যিশুখ্রিস্ট' আওড়ালেন তৃণমূল বিধায়ক

শুধুমাত্র অযোগ্যদের নম্বর বাড়ানোই নয়, কমানো হয়েছিল যোগ্যদের নম্বরও। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। এসএসসির (SSC) জমা দেওয়া হলফনামা দেখে বিস্ময়প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। 

সেরা শিরোনাম

উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget