এক্সপ্লোর

Kolkata News: জোড়াবাগান হত্যাকাণ্ডে গ্রেফতার দ্বাদশ শ্রেণির পড়ুয়া, 'ব্যক্তিগত আক্রোশের জেরে খুন..' ?

Jorabagan Murder Case: খুনের ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করল পুলিশ, কিন্তু কেন ?

প্রকাশ সিন্হা, আবীর দত্ত, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ব্যক্তিগত আক্রোশের জেরে খুন করা হয়েছে জোড়াবাগানের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। পাশাপাশি এই ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ব্যক্তি খুন হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

কোথাও বিস্ফোরণে জখম নাবালক। কোথাও আবার বাড়ি থেকে গৃহকর্তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার । আলোর উৎসবের মরশুমে, কলকাতায় এ যেনও অপরাধের আঁধার। এবার জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। খুনের ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করল পুলিশ। ডিসি নর্থ দীপক সরকার সরকার বলেন, চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করা হয়েছে।

আগামীকাল তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে। চারতলা এই বাড়ির ছাদের একটি ঘরে থাকতেন ৫৮ বছরের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীপুজোর দিন ঘর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নৃশংসভাবে খুন করা হয় এই ব্যক্তিকে। মৃতদেহে ছিল কোপানোর একাধিক ক্ষতচিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বুধবার রাত ১টা থেকে দুটোর মধ্যে খুন করা হয় তাঁকে। 

অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও, পিছনের দরজা খোলা ছিল।তা দেখে তদন্তকারীরা অনুমান করেন, আততায়ী নিহতের পূর্ব পরিচিত হতে পারে।মৃতের দেহ থেকে সোনার আংটি ও গলার চেন উধাও হয়ে যায়। খোয়া যায় তাঁর মোবাইল ফোন। আততায়ীর সন্ধান পেতে, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ৬-৭ জন ক্রস করেছিলেন এই দুঘণ্টার মধ্যে।

আরও পড়ুন, উপনির্বাচনের আগে TMC বিধায়কের নামে পড়ল নিখোঁজের পোস্টার ! 'সন্ধান চাই..'

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এরপরই তদন্ত নতুন দিকে মোড় নেয়। পুলিশ সূত্রে দাবি, নিহতের খোয়া যাওয়া মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখায় নদিয়ার চাপড়ায়। একদিকে সিসিসিভি ফুটেজ অপর দিকে নিহতের মোবাইলের টাওয়ার লোকেশন, এই দুয়ের জেরেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কী কারণে এই খুন হল? পুলিশ সূত্রে দাবি,খুনের নেপথ্যে রয়েছে চরম ব্যক্তিগত আক্রোশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget