এক্সপ্লোর

Kunal Attacks Suvendu: জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে শুভেন্দু: কুণাল ঘোষ

Kunal Ghosh Attacks Suvendu Adhikari on Multiple Scam Issue: 'জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু', এদিন ফের রাজ্যের বিরোধী দলনেতাকে তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

কলকাতাঃ'জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)', এদিন ফের রাজ্যের বিরোধী দলনেতাকে তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। একুশের বিধানসভা ভোটের অনেক আগেই গেরুয়া শিবিরে যোগ দেন শুভেন্দু অধিকারী। এদিকে সেই সময় বাংলার বুকে একের পর এক মামলায় নাম জড়ায় তৃণমূলের হেভিওয়েটদের। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Agency) তলব ঘিরে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। এদিন ফের কুণাল ঘোষের মুখে সেই প্রসঙ্গই ফিরে এল। এদিকে শুভেন্দু অধিকারীও চুপ করে নেই। চমকে ধমকে যে কিছু হবে না, সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলাভাগ হতে দেব না : অভিষেক

এদিকে পাল্টা তোপ দেন শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল সুপ্রিমকে নিশানা করে বলেন, ‘সবই করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা, শুভেন্দু অধিকারীকে জব্দ করো। কারণ মুকুল রায়দের মতো শুভেন্দু কেনাবেচার লোক নয়। শুভেন্দু অধিকারী মমতাকে সরিয়ে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার শপথ নিয়েছে।ভাইপোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন। আমাকে চমকে, ধমকে ভয় দেখিয়ে কিছু করতে পারবেন না, চ্যালেঞ্জ ছোড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, রাজ্যে হিন্দু দেবী কালীকে নিয়ে মহুয়া মন্তব্য থেকে কলকাতা মেট্রো ইস্যু, সবেতেই এই মুহূর্তে সংঘাতে রাজ্য-কেন্দ্র।কারণ সদ্য পয়গম্বর ইস্যুতে দূরদর্শনে বিস্ফোরক মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছেন নুপুর শর্মা। আর তারপরেই মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে তোলপাড় বাংলা। এদিকে তারই সঙ্গে এখন জুড়েছে শিয়ালদহ মেট্রোর উদ্ধোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিমন্ত্রন করার ইস্যু নিয়ে বিতর্ক। আর তারই মধ্যে এদিন ফের কুণাল ঘোষের মন্তব্যে বিতর্ক মোড় নিল।

একেই দিলীপের বিরুদ্ধে গ্রেফতারির দাবির আগে শুভেন্দুর গ্রেফতারির দাবি নিয়েও রাজভবনে গিয়েছিল তৃণমূল। যদিও অভিযোগ আনলেও তা কার্যকর হয়নি। কারণ শুভেন্দুর বিজেপির যোগের প্রথম দিন থেকেই তৃণমূলের অভিযোগ, সিবিআই থেকে বাঁচতেই মূলত বিজেপিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেই ইস্যুই ফের এদিন ফের তোপের ফিরল কুনালের মুখে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget