এক্সপ্লোর

Kunal on Kalyanmoy: 'শুধু তৃণমূল নাকি ? বাম জমানার লোক সরকারি চাকরি করছে না ?', কল্যাণ ইস্যুতে বিস্ফোরক কুণাল

Kunal on Kalyanmoy Arrested: শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। কী বললেন কুণাল ঘোষ ?

কলকাতা: এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডে (SSC Scam) গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগে দুর্নীতি, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। নিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছিলেন কল্যাণময়। ২ প্রাক্তন এসএসসি কর্তার পরে এবার কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই (CBI)।  আর এই ইস্যুতে এবার প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

সরকারের এতবড় কাঠামো, সেখানে শুধু তৃণমূল কাজ করছে নাকি ? : কুণাল ঘোষ

এদিন কুণাল ঘোষ বলেন, 'এটা পুরো তদন্তের ব্যাপার। এর বিস্তারিত এখনও আমরা জানি না। যদি উনি গ্রেফতার হয়ে থাকেন, উনি বা ওনার আইনজীবীরা যা বলার বলবেন। তৃণমূল জামানায় এমন বহুলোক সারা পশ্চিমবঙ্গ সরকারের কাঠামোয় কাজ করে, যারা তাঁরা আগেও করে এসেছেন, বহুদিন ধরে, বহুবছর ধরে। তারমানে কি তাঁরা সবাই তৃণমূল ? বাম জমানার লোক এর মধ্যে চাকরি করছে না ? ভিন্নমতের লোক কি এর মধ্যে কাজ করছেন না ? সরকারের এতবড় কাঠামো, সেখানে শুধু তৃণমূল কাজ করছে নাকি ! ফলে এর সঙ্গে রাজনীতি জ়ড়ানোর মতো খুব একটা কিছু দেখতে পাচ্ছি না ! ' উল্লেখ্য, পার্থ, শান্তিপ্রসাদ, অশোক সাহার পরে এবার গ্রেফতার কল্যাণময়। চাকরি বিক্রির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে ২ প্রাক্তন এসএসসি কর্তাকে। শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে কল্যাণময়ের সরাসরি যোগের অভিযোগ সিবিআইয়ের। ভুয়ো নিয়োগপত্রে সই করতেন কল্যাণময়, নাম ছিল বাগ কমিটির রিপোর্টেও। মূল চক্রী কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এফআইআর করা উচিত, রিপোর্ট বাগ কমিটির। 

কীভাবে সিবিআই-র জালে কল্যাণময় ?

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগে চলতি বছরে একাধিকবার কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই। এসএসসি নিয়োগে দুর্নীতিকাণ্ডের তদন্তে দিকে দিকে অভিযান চালায় সিবিআই। হাইকোর্টের বার্তার পরেই নেওয়া হয় মূলত পদক্ষেপ। জুন মাসে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে  বাড়ি থেকে ডেকে আনা হয় সিবিআইয়ের তরফে। পর্ষদ অফিসে এনে সিবিআই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্র মারফত খবরে সেবার উঠে আসে। মূলত এর আগে বারবার তলব করা হলেও পর্ষদের অফিসে আসছিলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিকে পর্ষদের অফিসে এসে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার আবাসনে যান তাঁরা। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিবিআই আধিকারিকরা। পরে তাঁকে নিয়ে আসা হয় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। 

আরও পড়ুন,'ওনাকে পুরুষ পুলিশ মেরেছে', মীনাদেবীকে হাসপাতালে দেখতে এসে বিস্ফোরক শুভেন্দু

৬ ঘণ্টা জেরার পর কল্যাণময়কে গ্রেফতার করল সিবিআই

সেবার ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। সূত্রের খবর, একাধিকবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফোন করে পর্ষদের অফিসে আসতে বলে সিবিআই। কিন্তু সেই কথা শোনেননি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেই কারণেই তাঁর বাড়িতে চলে যায় সিবিআই। এই মামলার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অফিসে থাকতে পারে, এই সম্ভাবনার কারণেই তাঁর অফিসে তল্লাশি চালানো হয়। তবে এবার প্রায় ৬ ঘণ্টা জেরার পরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই।   

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget