এক্সপ্লোর

Kunal Ghosh: 'মহুয়া গোপের মন্তব্য দল অনুমোদন করে না', আবাস বিতর্কে প্রতিক্রিয়া কুণালের

Kunal on Mahua PMAY: জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপের মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের ঝড়। ময়দানে নামলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কলকাতা: জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপের (Mahua Gop)মন্তব্য ভাইরাল। তিনি স্পষ্ট বলেন, ' বিজেপির ঘর পাইয়ে দেবার ক্ষমতা নেই। আবাস যোজনার ঘর পেতে হলে তৃণমূল করতে হবে'। আর ইতিমধ্যেই এই মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের ঝড়। ময়দানে নামলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি প্রতিক্রিয়া দিয়ে এবিপি আনন্দকে বলেছেন, 'মহুয়া গোপের মন্তব্য দল অনুমোদন করে না।'

এদিন  কুণাল ঘোষ বলেন, যিনি এটা বলেছেন, এধরণের কোনও বক্তব্যকে আমরা অনুমোদন করিনা। দল অনুমোদন করে না। অপ্রয়োজনীয় , অবাঞ্চিছিত এবং অতি উৎসাহে এই ধরণের বক্তব্য বলছেন, বলেই দলকে এত ভাল কাজ করার পরেও বিড়ম্বনায় পড়তে হয় !এই ধরণের বক্তব্য কোনও অবস্থাতেই অনুমোদন করা হচ্ছে না। এবং দলের নিশ্চয়ই শীর্ষ নের্তৃত্ব বিষয়টি নজরে রাখবেন, খেয়াল করবেন। যেখানে মমতা বন্দ্যোওপাধ্যায়ের নের্তৃত্বে সব কটা স্কিম, যা যেখানে কাজ হচ্ছে, যেটা যৌথ উদ্যোগে আছে যেটা রাজ্যের নিজস্ব আছে, কোথাও দল দেখে করছে না। সেখানে বিজেপি পরিবারের কন্যাও কন্যাশ্রী পেতে পারেন।' 

 রাজ্য জুড়ে আবাস যোজনার দুর্নীতি (PMAY Scam) ঘিরে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। আর এবার জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপের মন্তব্য ভাইরাল (Jalpaiguri TMC)। তিনি স্পষ্ট বলেন, ' বিজেপির ঘর পাইয়ে দেবার ক্ষমতা নেই। আবাস যোজনার ঘর পেতে হলে তৃণমূল করতে হবে'। তিনি সাফ বলেন, 'সকল সরকারি সুবিধার পাশাপাশি যদি ঘরটাও পেতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস করতে হবে।' এরপরেই বিতর্কের ঝড় উঠেছে। এদিকে মহুয়া গোপকে গ্রেফতার করা উচিত বলে দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। 

আরও পড়ুন, বর্ষশেষে থানা পুড়িয়ে দেওয়ার হুমকি বিজেপি বিধায়কের

প্রসঙ্গত, আবাস যোজনায় বরাদ্দ বাড়ি ঘিরে বিতর্কে জড়িয়েছে শাসকদল। পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূলের বিরুদ্ধে বাড়ি দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ উঠেছে। আবাস যোজনায় তৈরি উপভোক্তার বাড়ি, নাকি তৃণমূলের দলীয় কার্যালয়, ৩ বছর পরেও উত্তর  অধরা। ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তরজা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জামালপুরের বিডিও। উপভোক্তার নামে বরাদ্দ হয়েছিল সরকারি প্রকল্পে বাড়ি। অভিযোগ, সেই ঘর উপভোক্তাকে না দিয়ে পার্টি অফিস হিসেবে ব্যবহার করছিল তৃণমূল কংগ্রেস। ঘটনা প্রকাশ্যে আসার পর বছর দেড়েক আগে সেই বাড়ি ফিরিয়েও দেওয়া হয়েছিল উপভোক্তাকে। কিছুদিন সেই ঘরে ঠাঁই হলেও, অভিযোগ, সেখানে এখন ফের রমরমিয়ে চলছে তৃণমূল কার্যালয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget