এক্সপ্লোর

Saokat Molla: 'বাবার' প্রসঙ্গ টেনে শুভেন্দুকে আক্রমণ সওকতের

Saokat Attacks Suvendu: সোনারপুরের আড়াপাঁচ এলাকায় প্রকাশ্য সভায় বাবার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে অশালীন আক্রমণ ক্যানিং পূর্বের বিধায়ক ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সওকত মোল্লার।

দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দামামা বাজতেই রাজনীতির ময়দানে কু-কথার স্রোত। সোনারপুরের (Sonarpur) আড়াপাঁচ এলাকায় প্রকাশ্য সভায় বাবার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীকে অশালীন আক্রমণ ক্যানিং পূর্বের বিধায়ক ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সওকত মোল্লার (Saokat Molla)।

কেন্দ্রের আর্থিক বঞ্চনা, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে গতকাল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তেমাথা থেকে আড়াপাঁচ পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল। মিছিল শেষে সভা থেকে বিরোধী দলনেতার উদ্দেশ্যে কু-মন্তব্য করেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।  ‘বাপের ব্যাটা হলে দক্ষিণ ২৪ পরগনায় একটা আসন জিতে দেখাক’, বিরোধী দলনেতার উদ্দেশ্যে মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। 

প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের আগে একাধিক ইস্যুতে শিরোনামে শুভেন্দু অধিকারী। সম্প্রতি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের। আলিপুর মুখ্য বিচার বিভাগীয় আদালতে মামলা। সেই মামলায় শুভেন্দুকে সশরীরের হাজিরার নির্দেশ বিচারকের। ১ ডিসেম্বর হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। ২০ জুন শুভেন্দু অভিযোগ করেন ১ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক অমিত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা অভিযোগ করেন, অসৎ উপায়ে এই সম্পত্তির মালিক হয়েছেন অমিত বন্দ্যোপাধ্যায়।

আদালতে অমিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, সম্মানহানি হয়েছে। আইনজীবী মারফত ক্ষমা চাওয়ার জন্য নোটিস পাঠালেও উপেক্ষা করেন শুভেন্দু।'' অমিত বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর ভাই হলেও, রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তিনি সম্পূর্ণ অন্য জগতের মানুষের। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মানহানি করেছেন। এই মামলার প্রেক্ষিতে আলিপুর মুখ্য বিচার বিভাগীয় আদালত ১ ডিসেম্বর হাজিরার নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীকে। 

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শোকজ শিশু অধিকার সুরক্ষা কমিশনের (West Bengal Commission for Protection of Child Rights)।  শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী (Ananya Chakraborty) বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ছেলেকে নিয়ে অসংবেদনশীল ট্যুইট করেন শুভেন্দু। অত্যন্ত নিন্দনীয় কাজ করেছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে অনেকগুলি আইনও লঙ্ঘন করেছেন শুভেন্দু।'

 আরও পড়ুন, ওন্দার বিজেপি বিধায়কের 'পৃথক রাঢ়বঙ্গ'-র দাবি খারিজ দিলীপের

উল্লেখ্য, একটি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি লেখেন, ছেলের জন্মদিনের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাহারা দেওয়ার জন্য ৫০০ পুলিশকর্মী, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। দরজায় মেটাল ডিটেক্টরও বসানো হয়েছে। এই টুইটের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার বিরুদ্ধে, শিশু অধিকার সুরক্ষা কমিশনে অভিযোগ জানান শিল্পী রায় নামে একজন।  তৃণমূলের তরফেও দাবি করা হয়, তাজবেঙ্গলে ডায়মন্ড হারবার এফসি-র অনুষ্ঠান ছিল। শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে জানানো হয়েছে, রাজনৈতিক কারণে শিশুকে ব্যবহার সমর্থন যোগ্য নয়। এই শোকজের উত্তর না পেলে ফের নোটিশের হুঁশিয়ারি কমিশনের। 

 

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Hooghly News: তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
তারাপীঠের পর অঘটন এবার হুগলিতে, গভীর রাতে শ্রীরামপুরের আবাসনে আগুন
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget