এক্সপ্লোর

Kolkata News: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, প্রবাসী বাঙালিকে মারধরের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত

West Bengal News: পুলিশ সূত্রে খবর, ঘটনার পর দক্ষিণ ২৪ পরগনায় ঢাকা দেন অভিযুক্ত প্রোমোটার খোকন সর্দার।

আবির দত্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: তোলা চেয়ে বালিগঞ্জে প্রবাসী বাঙালিকে (Ballygunge NRI Beating) বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত প্রোমোটার-সহ দুই (Promoter Arrest)। ধৃত খোকন সর্দার ও তাঁর ভাই রবীন ওরফে ভাইলো সর্দার।

বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার: পুলিশ সূত্রে খবর, ঘটনার পর দক্ষিণ ২৪ পরগনায় ঢাকা দেন অভিযুক্ত প্রোমোটার খোকন সর্দার। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ কাঁকুলিয়া রেলগেটের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। এরপর আজ সকালে লেক রোড এলাকা থেকে গ্রেফতার হন প্রোমোটারের ভাই রবীন সর্দার। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই নিয়ে কাঁকুলিয়া রোডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। 

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট সংলগ্ন কাঁকুলিয়া রোডের বাসিন্দা জিষ্ণু নাথ আমেরিকায় থাকেন। পৈতৃক বাড়ি সংস্কারের কাজ দেখভাল করতে গত ১৭ জানুয়ারি কলকাতায় আসেন তিনি। অভিযোগ বাড়ি সংস্কারের কাজে বাধা দিচ্ছিল স্থানীয় প্রোমোটার খোকন সর্দারের দলবল। অভিযোগ, গত সোমবার বাড়ির সামনেই রাস্তা আটকে তোলা দাবি করেন ওই প্রোমোটার। আরও অভিযোগ, তোলা দিতে অস্বীকার করায়, রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয়। প্রোমোটার খোকন সর্দার ও তাঁর ভাই রবীন ওরফে ভাইলো সর্দারই হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ।         

এই ঘটনার, ৩ দিনের মাথায় মার্কিন দূতাবাসে অভিযোগ দায়ের করেন জিষ্ণু নাথ। তারপর সক্রিয় হয় পুলিশ। আক্রান্ত আমেরিকাবাসী জিষ্ণু নাথ মার্কিন দূতাবাসের দ্বারস্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্য়েই মূল অভিযুক্ত প্রোমোটার খোন সর্দারের সহযোগী ভোলা প্রামাণিককে গ্রেফতার করেছিল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। অভিযোগ, জিষ্ণু নাথকে মারধরের সঙ্গে যুক্তদের মধ্য়ে অন্য়তম ভোলা প্রামাণিক। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর গত বুধবার পর্যন্তও এলাকায় ছিল খোকন ও রবীন। তবে গত বৃহস্পতিবার থেকে বেপাত্তা ছিল দু'জনেই। খোকনের ফোনও সুইচড অফ ছিল। এর আগে অভিযুক্তদের  খোঁজে এলাকায় তল্লাশি চালান রবীন্দ্র সরোবর থানার তদন্তকারীরা। এরপর আজ অভিযুক্ত প্রোমোটার সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: School Principal Arrest: ফান্ডের ১০ কোটি টাকা লোপাটের অভিযোগ, গ্রেফতার স্কুলের কর্তা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget