এক্সপ্লোর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি-লিট সেন্ট জেভিয়ার্সের

D Litt Mamata Banerjee : কলকাতার পর এবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি-লিট দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়।

কলকাতা: কলকাতার পর এবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) সাম্মানিক ডি-লিট দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য দেওয়া হচ্ছে সাম্মানিক ডি-লিট। একই মঞ্চে উপস্থিত রাজ্যপালও (Governor)। উল্লেখ্য, এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  সাম্মানিক ডিলিট উপাধি দেওয়া হয়েছিল, যা নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। তবে এবার ফের ডিলিট দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

'আমি এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করলাম', বললেন মমতা বন্দ্যোপাধ্যায় 

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি এই ডিগ্রি সাধারণ মানুষকে উৎসর্গ করলাম। আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি লিট তুলে দেন রাজ্যপাল। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য সাম্মানিক ডি লিট। আমি কৃতজ্ঞ, এই সম্মান আমার অনুপ্রেরণা। সেন্ট জেভিয়ার্সের সব ছাত্রকে আমার শুভেচ্ছা। দেশে একতা, সাম্য বজায় রাখা জরুরি। জীবনকে সর্বদা ইতিবাচক দৃষ্টিতে দেখুন।' 

মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি-লিট সেন্ট জেভিয়ার্সের

গতবছর সেন্ট জেভিয়ার্সের ভাইস চ্যান্সেলর ফাদার ফেলিক্স রাজ বলেছিলেন, '৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হবে। সেদিন আমরা মুখ্য়মন্ত্রীকে ডিলিট দেব।' কথা মিলিয়েই মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) সাম্মানিক ডি-লিট দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। তিনি আরও বলেছিলেন,'  সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে ওঁর অবদানের জন্য আমরা এই সম্মান তাঁকে দেব। পশ্চিমবঙ্গে অনেক বিশ্ববিদ্যালয়ের জন্যই ওঁর অবদান রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনেক অবদান রয়েছে।'

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট উপাধি দেওয়া হয়

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট উপাধি দেওয়া হয়। ২০১৮ সালে এই সম্মান দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৎকালীন আচার্য কেশরীনাথ ত্রিপাঠির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনায় রাজনৈতিক তরজাও কম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়া হবে এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তরজা।

আরও পড়ুন, 'ঝাড়খণ্ডে এখনও সক্রিয় মাওবাদীরা', মাড়গ্রাম বিস্ফোরণে বিস্ফোরক ফিরহাদ

রাজনৈতিক তরজা

কী কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে ডিলিট দেওয়া হবে তা নিয়ে নানা ভাবে আক্রমণ শানিয়েছিল বিরোধী দল। পুরস্কার গ্রহণের সময় সেই বিষয় উত্থাপন করেছিলেন মমতাও। এত আলোচনার মধ্যে তিনি আদৌও ডিলিট নিতে আসবেন কিনা তা নিয়েও দোটানায় ছিলেন বলে জানিয়েছিলেন তিনি। 

সেরা শিরোনাম

Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget