এক্সপ্লোর

Kolkata News: সরশুনায় ধারাল অস্ত্রের কোপ, আহত একাধিক, আশঙ্কাজনক ২

Sarsuna Crime: রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ। আহতদের ভর্তি করা হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে।

কলকাতা: সরশুনায় ধারাল অস্ত্রের কোপ, অন্তত ৬জন আহত (Crime Incident)। রাখাল মুখার্জি রোডে দোকান থেকে দা বের করে এলোপাথাড়ি কোপ। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। আহতদের ভর্তি করা হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে (Hospital)। জানা গিয়েছে, আহত ৬জনের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক।  উত্যক্ত করাতেই ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ, দাবি স্থানীয়দের একাংশের।

অক্টোবারের শুরুতেই সম্পত্তি নিয়ে বিবাদের  জেরে কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ১৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ সূত্রে দাবি, সম্পত্তি নিয়ে ৬০ বছরের কাকার সঙ্গে বিবাদ চলছিল ভাইপোর। বচসার সময় ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।কথায় বলে মৃত্যু জীবনকে শেষ করে, সম্পর্ককে নয়। কিন্তু স্বার্থের দ্বন্দ্ব কখনও কখনও শেষ করে দেয় সেই সম্পর্ককেও। সম্পত্তি নিয়ে বিবাদের জের, কাকাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে।  সকালের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে , উত্তর ২৪ পরগনার টিটাগড়ে।স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সম্পত্তি নিয়ে কাকার সঙ্গে বিবাদ চলছিল, ভাইপো মহম্মদ আখতার আলমের।  সকালে ফের বচসা বাধে তাঁদের। অভিযোগ, এরপর বাড়ির সামনের রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে কাকাকে এলোপাথাড়ি কোপ মারেন ভাইপো। বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে, মহম্মদ আসলামকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। নিহতের ভাইপোকে গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ। 

আরও পড়ুন, 'আন্দোলনের ৬০০ দিন পার, আর প্রতারণার ৮ বছর', 'নিয়োগ' ইস্যুতে বিস্ফোরক শমীক

অপরদিকে, দার্জিলিঙের খড়িবাড়িতে বউদির বাড়ি থেকে উদ্ধার হয় দেওরের মৃতদেহ! স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে, মূতঙ্গরাম মুর্মু নামে ওই যুবকের দাদার মৃত্যু হয়। তারপর থেকে মাঝেমধ্যে বউদির সঙ্গে থাকতেন তিনি।  বৌদি লক্ষ্মী মুর্মুর ঘর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। মৃতের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই বেপাত্তা মৃতের বৌদি। তা নিয়ে এখনও রয়েছে ধোয়াঁশা। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনায় হতবাক স্থানীয়রা। ঘটনার দ্রুত তদন্ত দাবি করছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget