এক্সপ্লোর

Kolkata News:শহরের এই পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের ছাত্রকে "র‍্যাগিং" ? ফের খাস কলকাতায় উঠল গুরুতর অভিযোগ !

Kolkata NCP Ragging: নর্থ ক্য়ালকাটা পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : নর্থ ক্য়ালকাটা পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের এক ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগেরই দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন ছাত্রর বিরুদ্ধে  র‍্যাগিংয়ের অভিযোগ। কলেজের অ্য়ান্টি র‍্যাগিং কমিটির কাছে র‍্যাগিংয়ের অভিযোগ জমা পড়েছে। কলেজ কর্তৃপক্ষ কাশীপুর থানাতে র‍্যাগিংয়ের অভিযোগ দায়ের করেছেন। অজ্ঞাতপরিচয় ছাত্রদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাশীপুর থানা। খতিয়ে দেখা হচ্ছে কলেজের সিসিটিভি ফুটেজ। কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের  কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রেকর্ড করা হয়েছে বয়ান। কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে পুলিশ।

আরও পড়ুন, যুব সাথীর ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল-আপ করলেন বিজেপি নেত্রী ! ' আমি বেকার, এটা আমার অধিকার', মন্তব্য মল্লিকার

এবার নর্থ ক্য়ালকাটা পলিটেকনিক কলেজে র‍্যাগিংয়ের অভিযেোগ তুললেন প্রথম বর্ষের এক ছাত্র। কাশীপুর থানায়  অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযোগকারী ছাত্রের। পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে কলেজের CCTV ফুটেজ। কোনও ওষুধেই যে রোগ নির্মূল হয়নি, তার প্রমাণ মিলল আবার। শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ফের উঠল র‍্যাগিং-এর অভিযোগ। এবার ঘটনাস্থল, নর্থ ক্য়ালকাটা পলিটেকনিক কলেজ। প্রথম বর্ষের এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ওই পড়ুয়ার অভিযোগ, একই বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজন, ফ্রেশার্স ওয়েলকামের নামে তাঁর ওপর র‍্যাগিং করেন। তাঁকে দিয়ে এমন কিছু কাজ করানো হয়, যার ফলে তিনি চূড়ান্ত মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। 
 
কলেজের অ্য়ান্টি র‍্যাগিং কমিটির কাছে প্রথমে অভিযোগ করেন ওই ছাত্র।পাশাপাশি, তিনি কলেক কর্তৃপক্ষকেও জানান। কলেজ কর্তৃপক্ষ কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে বার বার পুলিশ আসছে। ফ্রেশার্স বাতিল করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং-রোগ নতুন নয়। গত বছর ডিসেম্বরে র‍্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আর জি কর মেডিক্যাল কলেজে।  মেডিক্যাল কলেজের মানিকতলা হস্টেলে থাকা প্রথম বর্ষের পড়ুয়াদের একাংশ অভিযোগ করে, দ্বিতীয় বর্ষের ছাত্রদের কয়েকজন 'ইন্ট্রোর' নাম করে তাঁদের র‍্যাগিং করেছেন। উল্টোডাঙা থানায় অভিযোগও দায়ের হয়। 
 
ওই ঘটনার বছরখানেক আগেই, আর জি কর মেডিক্য়াল কলেজ-সহ রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে  থ্রেট কালচারের অভিযোগ সামনে আসে। শুরু হয় প্রতিবাদ আন্দোলন।  র‍্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর অভিযোগের দেড় বছরের মাথায় গত বছর মার্চেফের শিরোনামে আসে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। এক পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে স্নাতকের পড়ুয়া ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগকারীর চাঞ্চল্যকর দাবি, র‍্যাগিং-এর অভিযোগে পড়ুয়া মৃত্যুর ঘটনাতেও অভিযুক্ত ছিলেন এই স্নাতকের পড়ুয়া।এবার একই অভিযোগ উঠল নর্থ ক্য়ালকাটা পলিটেকনিক কলেজে।পুলিশ সূত্রে খবর, খতিয়ে দেখা হচ্ছে কলেজের সিসিটিভি ফুটেজ। কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। পাশাপাশি, কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget