এক্সপ্লোর

Kolkata News: অনলাইন ক্যাবের জন্য আসছে নতুন গাইডলাইন, কী বার্তা পরিবহণমন্ত্রীর ?

  Transport Minister on Online Cab: অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড এবং অনলাইন ক্যাব সংস্থাগুলির জন্য নতুন গাইডলাইন আনতে চলছে রাজ্য সরকার।

রুমা পাল,কলকাতা:  অনলাইন ক্যাব (Online Cab) অপারেটরস গিল্ড এবং অনলাইন ক্যাব সংস্থাগুলির জন্য নতুন গাইডলাইন আনতে চলছে রাজ্য সরকার (WB Govt)। যাত্রী পরিষেবায় যেন কোনও বিঘ্ন না হয়, সেই জন্য সবাইকে গাইডলাইন মেনে চলতে হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী (Transport Minister)। 

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড এবং অনলাইন ক্যাব সংস্থা ওলা-উবরের আধিকারিকদের ত্রিপাক্ষিক বৈঠক হল ময়দানে পরিবহণ দফতরের অফিসে। দীর্ঘদিন ধরে ভাড়া বৃদ্ধি, অনলাইন ক্যাব সংস্থার বিরুদ্ধে চালকদের ঠিকমতো কমিশন না দেওয়া থেকে আইডি ব্লক করে দেওয়ার অভিযোগ তুলছে অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড। এ-নিয়ে আলোচনার পর, পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সাত দিনের মধ্যে নতুন গাইডলাইন প্রকাশ করবে পরিবহণ দফতর। যাত্রী পরিষেবায় যেন কোনও বিঘ্ন না হয়, সেই জন্য সবাইকে গাইডলাইন মেনে চলতে হবে। এর পাশাপাশি, উবরের অফিস থাকলেও কলকাতায় ওলার কোনও অফিস নেই। তাই সংস্থাকে অফিস তৈরি করতে বলা হয়েছে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অ্যাপ নির্ভর বাইকের প্রাইভেট নম্বর কমার্শিয়াল করার জন্য ক্যাম্প করা হবে। এর পাশাপাশি, এতদিন তিনটি জেলায় যেতে পারত অ্যাপ নির্ভর ক্যাবগুলো। এখন থেকে তারা ৫ জেলায় যেতে পারবে।

আরও পড়ুন, বেসরকারি হাসপাতালের বিলে নেই তো কারচুপি ? স্বাস্থ্য়সাথীতে এবার কড়া পদক্ষেপ

প্রসঙ্গত, আগে অ্যাপ নির্ভর ক্যাবের ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ সহ একগুচ্ছ বিধির কথা জানিয়েছিল পরিবহণ দফতর। তা এখনও কার্যকর হয়নি। ফলে অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা ক্রমেই বাড়ছে। সূত্রের খবর, যাত্রীদের স্বার্থ বিরোধী কাজ ও নিয়মনীতির তোয়াক্কা না করার অভিযোগে দু’টি অ্যাপ নিরভর ক্যাব সংস্থাকে নোটিস গতবছর পাঠায় সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি বা সিসিপিএ। এখনও অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণ করা যায়নি, প্রশ্ন হল অ্যাপ বাইককে কবে নিয়ন্ত্রণ করা যাবে?  পরিবহণ দফতর সূত্রে খবর, শহর ও শহরতলিতে প্রায় ১০ হাজার অ্যাপ নির্ভর বাইক চলে। তবে এই সব বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণে এখনও সেরকমভাবে সরকারি বিধিনিষেধ নেই। তাই পরিবহণ দফতর চাইছে এই সব বাইককেও বিধিনিষেধের আওতায় নিয়ে আসতে। যদিও পুলিশ কেস বা যাত্রীর অভিযোগ, যাই হোক না কেন, একতরফাভাবে শাস্তির মুখে পড়তে হচ্ছে অ্যাপ নির্ভর ক্যাব চালকদের। তাঁদের কথা বলার মতো কোনও জায়গা নেই। অভিযোগ ওয়েস্টবেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget