এক্সপ্লোর

Kolkata News: মত্ত অবস্থায় দুই দলের মধ্য়ে হাতাহাতি, দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু একজনের

পুলিশ সূত্রে খবর, গতকাল বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, সেখানে উপস্থিত হয় আরেকটি দল।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: স্ট্র্যান্ড রোড এলাকায় জেসপ গলিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল একজনের। আশঙ্কাজনক অবস্থায় আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম শচীন রায়। বছর ৩২-এর শচীনের ক্যুরিয়ার সার্ভিসের ব্যবসা রয়েছে।

দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু: পুলিশ সূত্রে খবর, গতকাল বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, সেখানে উপস্থিত হয় আরেকটি দল। মত্ত অবস্থায় দুই দলের মধ্য়ে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পর মদের আসরেই শচীনকে সংজ্ঞাহীন অবস্থায় ও রাস্তায় তাঁর বন্ধু সোনুকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে শচীনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কয়েকজনকে আটক করেছে বড়বাজার থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।                                                         

মদের আসরে বচসা থেকে হাতাহাতি, রক্তারক্তিকাণ্ড। খাস কলকাতায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও একজন। ২টি গ্রুপের সংঘর্ষে স্ট্র্যান্ড রোড এলাকায় জেসপ গলিতে তুলকালাম। মৃত্যু হয়েছে বছর ৩২-এর শচীন রায়ের। তিনি পেশায় ক্যুরিয়ার সার্ভিসের ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, সেখানে উপস্থিত হয় আরেকটি দল। মত্ত অবস্থায় দুই দলের মধ্য়ে হাতাহাতি শুরু হয়।  কিছুক্ষণ পর, ব্যবসায়ীর বন্ধু সোনুকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় শচীনকে। পরে হাসপাতালে নিয়ে গেলে শচীনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।                                                   

খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে আসে বড়বাজার থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বড়বাজার থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হল, কী নিয়ে বচসা-গণ্ডগোল হল, যাতে একজনের প্রাণ চলে গেল? পুরনো কোনও শত্রুতা? নাকি নেপথ্য়ে অন্য কারণ? এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Manik Saha Exclusive: 'ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস' এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget