এক্সপ্লোর

Manik Saha Exclusive: 'ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস' এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ABP Exclusive: 'বাংলায় কিন্তু তৃণমূল ছাড়া কারও পতাকা দেখা যায় না।' এবিপি আনন্দে এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

কলকাতা: ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট থেকে বাংলার পরিস্থিতি। এবিপি আনন্দে এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (CM Manik Saha)।

এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা: ত্রিপুরার বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি (BJP)। বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক (Manik Saha)। ত্রিপুরার নির্বাচনে দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১ হাজার ৩২১ ভোটে জিতেছিলেন মানিক সাহা। টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। 'ত্রিপুরায় বাম-কংগ্রেসের জন্য কষ্ট হয়। ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস। বাংলা থেকেও শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস। যাদের হাতে আক্রান্ত, তাদের সঙ্গেই অশুভ জোট কংগ্রেসের।' ত্রিপুরার ভোটে সন্ত্রাসের অভিযোগ খারিজ মানিক সাহার। এদিন ত্রিপুরার  মুখ্যমন্ত্রী বলেন, 'হাতে আর কিছু নেই, বিরোধীরা অভিযোগ করবেই। সবাইকে বলেছি প্ররোচনায় পা দেবেন না। ভাবতে পারেনি একটা সরকার এত ভালভাবে চলবে। বাংলার মতো পরিস্থিতি ত্রিপুরায় নেই।'

দীর্ঘ ৫ দশকের প্রতিপক্ষ হলেও এবারই প্রথম জোট করে ত্রিপুরা বিধানসভা ভোটে লড়ছে বাম (Left) ও কংগ্রেস (Congress)। ক্ষমতাসীন বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজনৈতিক মঞ্চে একসঙ্গে লড়াইয়ের ময়দানে নামেন তারা। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন,'ত্রিপুরায় বাম-কংগ্রেস-তৃণমূল-সবার পতাকা দেখা যায়। বাংলায় কিন্তু তৃণমূল ছাড়া কারও পতাকা দেখা যায় না।বাংলায় বিজেপি কর্মীরা আক্রান্ত, এভাবে এখানে এসব চলবে না।' পঞ্চায়েত ভোটে বিজেপির ভাল ফলের আশা মানিক সাহার।

এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বছর সত্তরের মানিক সাহা। দুঁদে এই রাজনীতিবিদ পেশায় একজন ডেন্টাল সার্জেন। লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল কলেজ (King George Medical College) থেকে ডাক্তারি পাশ করেছিলেন তিনি। Dental Council of India-এর একজন সদস্য তিনি। ত্রিপুরা মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরেও তিনি একবার এক বালকের অস্ত্রোপচার করেছিলেন। 

রাজনীতি জীবনে প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন মানিক সাহা (Manik Saha)। ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ত্রিপুরায় বিজেপির সভাপতি (State BJP President) ছিলেন তিনি। ২০২২ সালে টাউন বরদোয়ালি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জেতেন তিনি। মানিক সাহা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবেও নাম ছিল, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও ছিলেন তিনি।

আরও পড়ুন: Kolkata News: চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে এম আর বাঙুর হাসপাতালে উত্তেজনা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget