এক্সপ্লোর

Dilip Ghosh: পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত, না হলে গোটা দেশ ওকে একা চোর ভাবছে: দিলীপ

Dilip Ghosh on Partha Chatterjee: 'পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত। একাই সারাজীবন চোর অপবাদ মাথায় নিয়ে ঘুরবেন কেন তিনি ?',বললেন দিলীপ ঘোষ।

কলকাতাঃ এসএসসি দুর্নীতি (SSC Scam) মামলায় তোলপাড় রাজ্য। মামলা অনেক দিন ধরেই চলছিল। সিবিআই তব করছিল। হাজিরাও দিচ্ছিলেন পার্থ-পরেশরা। কিন্তু অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থ এবং নথি উদ্ধার পর, পার্থ-র (Partha Chatterjee) উপর বড়সড় আরোপ আসে। গ্রেফতারের পর থেকে রাজ্যে এই মুহূর্তে শুধুই ফোকাস পার্থ চট্টোপাধ্যায়। বিরোধীরা তো আগে থেকেই তোপ দেগেছিল, তবে দলীয় পদ, মন্ত্রী পদ হারানোর পর ক্যামেরার সামানে তাঁকে বিধ্বংস্ত অবস্থায় দেখল বাংলা। তবুও নিজের জায়গায় অনড়। মুখ যে খোলেননি তা নয়, বিস্ফোরিত চোখে বলেছেন,' আমি ষড়যন্ত্রের শিকার।'তবে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সিদ্ধান্ত ঠিক।' আর কিছুই বলেননি তিনি। এমনই আবহে পরামর্শ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন,'পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত, না হলে গোটা দেশের মানুষ ওকে একা চোর ভাবছে।'

পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত, না হলে গোটা দেশের মানুষ ওকে একা চোর ভাবছে: দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ টুইট করে বলেন, 'পার্থ বাবুর মুখ খুলে দেওয়া উচিত। বলে দেওয়া উচিত এই দুর্নীতির সঙ্গে আর কারা কারা জড়িত। না হলে গোটা দেশের মানুষ ওকে একা চোর ভাবছে। সত্যিটা সবার জানা উচিত। একাই সারাজীবন চোর অপবাদ মাথায় নিয়ে ঘুরবেন কেন তিনি ? ' প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট ঘিরে উঠছে প্রশ্নের সমুদ্র। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি নগদ উদ্ধার হয়েছে।টালিগঞ্জের পর বেলঘরিয়ায় এখনও পর্যন্ত সেখান থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। অন্যান্য জায়গা থেকে আরও টাকা উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে।জমি-বাড়ির দলিল ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেন ইডি-র আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে শিক্ষা দফতরের খাম। ইডি-র দাবি, পার্থ ও অর্পিতা, দু’জনের বাড়ি থেকেই যৌথ নামে বেশ কিছু নথি মিলেছে। 

আরও পড়ুন, মমতার সিদ্ধান্ত ঠিক : পার্থ, কী প্রতিক্রিয়া রাহুলের ?

ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না: দিলীপ ঘোষ

এই ঘটনার পর  দিলীপ ঘোষ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই সিবিআই-ইডি-র তদন্তের সম্মুখীন হয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, ছেড়ে দেওয়া হচ্ছিল। তবে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্য়েই সবকিছু বলা শুরু করেছেন ইডি-র কাছে।এতদিন ধরে চলে আসা সেই তদন্তে শক্তপোক্ত প্রমাণের অভাবে তা ধীর গতিতে এগোচ্ছিল। কিন্তু বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধারের পর ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না, বলেই দাবি করেছেন দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, আরও লোককে ডাকা হচ্ছে। তখন সামনা-সামনি বসবে, ওখানেই ঝগড়া হবে, সব বেরিয়ে আসবে। দেখা যাক, কত দূর যায়, আমার মনে হয়, শেষ পর্যন্ত যাওয়া উচিত।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget