এক্সপ্লোর

Kolkata News: রণক্ষেত্র রাজারহাট, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ ; চলল 'গুলি' !

Rajarhat TMC Inner Clash: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র রাজারহাট, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়-গোষ্ঠীর বিরুদ্ধেই হামলার অভিযোগ

সন্দীপ সরকার, জয়ন্ত পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র রাজারহাট, চলল 'গুলি'! তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রাজারহাটে 'গুলি'। সব্যসাচী দত্তের অনুগামীদের উপর হামলার অভিযোগ। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়-গোষ্ঠীর বিরুদ্ধেই হামলার অভিযোগ। দলবল নিয়ে হামলা, ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। 'গুলি', মারধর, দক্ষিণ নারায়ণপুরে ব্যাপক ভাঙচুরের অভিযোগ। 

আরও পড়ুন, 'এখনও যোগ্য-অযোগ্য বাছাই সম্ভব ' ! মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল রাজারহাট, চলল গুলি! সব্যসাচী দত্তের অনুগামী ও তাঁর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল, রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক, তাপস চট্টোপাধ্য়ায়ের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা ওই পরিবারের বিরুদ্ধে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। যদিও, গোটা বিষয় থেকে দূরত্ব তৈরি করেছেন তৃণমূল নেতা সব্য়সাচী দত্ত। তৃণমূলের এই গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

প্রথমে রাস্তায় ফেলে বীভৎস মার ,এরপর বাড়ির একতলায় ব্য়াপক ভাঙচুর, আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে বেশ কয়েকজনের দাপাদাপি। শোনা যাচ্ছে গুলি চালানোর শব্দও! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল রাজারহাট।  তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান, সব্য়সাচী দত্তর অনুগামীর ওপর মারাত্মক হামলার অভিযোগ উঠল, তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, ছবিতে যাঁর ওপর হামলা চালাতে দেখা যাচ্ছে তাঁর নাম আজাদ বাবা। তিনি সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত। আক্রান্তের দাবি, ইদের দিন বাড়িতে সব্য়সাচী দত্তকে আমন্ত্রণ করেছিলেন। তাঁর বাড়ির নিচে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধনও করেন বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান। অভিযোগ, সেই রোষেই রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়, তাঁর অনুগামীদের দিয়ে শুক্রবার এই হামলার ঘটনা ঘটিয়েছেন। 

রাজারহাট-নিউটাউন  তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায় বলেন,ওই পরিবার নিয়ে মানুষের ক্ষোভ-বিক্ষোভ ছিল। ক্লাবের মিটিং ছিল। নানা কাারণে নাকি চমকাচ্ছিল। বাবা আজাদ নানারকমভাবে। আমরা বলেছি, যারা এই কাজ করে, তারা কাফের। ব্য়স ওর ভাই খিস্তি করে। গুলি চলা ঠিক হয়নি। পুলিশ আইডেনটিফাই করবে কে কী করছে। যিনি আক্রান্ত, তাঁর নাম আজাদ বাবা। আর যিনি হামলায় অভিযুক্ত, তাঁর নাম শেখ আজাদ।যিনি তাপস চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, এই শেখ আজাদ ও তাঁর দলবল, এদিন দুপুরে হামলা চালায়।  

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget