এক্সপ্লোর

Mominpore Incident: 'মধ্যপ্রদেশের অ্যাকশন রিপ্লে পশ্চিমবঙ্গে', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক সজল-সেলিম

Sajol Salim On Mominpore Incident: 'গোটা রাজ্যের মানুষ দাঙ্গার জন্য প্রস্তুত না ! ' মোমিনপুরকাণ্ডে কী বললেন সজল-সেলিমরা ?

কলকাতা: মোমিনপুরকাণ্ডে (Mominpore) সুকান্ত আটক হতেই রাজ্য বিজেপির পার্টি অফিস, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের উপরে বসে পড়েন এদিন সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ। উল্লেখ্য, মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনায় উত্তপ্ত এলাকা।  দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরে চলে বোতল ছোড়াছুড়ি থেকে ইটবৃষ্টিও। উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যেতে চাওয়ায় আটক হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এরপরেই মোমিনপুরকাণ্ডে কড়া প্রতিক্রিয়া দিলেন সজল ঘোষ, মহম্মদ সেলিম।

এদিন বিজেপি নেতা সজল ঘোষ বলেন, আমরা লালবাজার অভিযান করব। হয় আমাদের শান্তিপূর্ণভাবে লালবাজার যেতে দেওয়া হোক, নইলে আমরা এখানে বসে থাকব। পাশাপাশি অপরদিকে বাম নেতা মহম্মদ সেলিম বলেন, আমরা গোটা দেশে যেমন দেখেছি, গুজরাটে, রাজস্থানে, মধ্যপ্রদেশে,  খোদ দিল্লিতে, উত্তরপ্রদেশে যা ঘটেছে, আজকে এখানে তাই ঘটছে।  রথ যাত্রার সময়, গুজরাটে যেমন দেখেছি, রাজস্থানে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গে অ্যাকশন রিপ্লে হল ! গোটা রাজ্যের মানুষ দাঙ্গার জন্য প্রস্তুত না। তাই দুর্নীতি নিয়ে অনেক বড় প্রশ্ন, তা যে ঝাণ্ডা নিয়েই করুক !

প্রসঙ্গত, বাইশের শুরুতে বিজেপি নেত্রী নুপুর শর্মার একটি সাক্ষাতকারে হজরত মহম্মদ নিয়ে বক্তব্য়ে সারাদেশে বিতর্কের ঝড় ওঠে। যার জেরে উত্তাল হয় একাধিক রাজ্য। হিংসা এতটাই ছড়িয়ে পড়ে যে, নৃশংসার মাত্রা ছাড়িয়ে যায়। প্রভাব পড়ে পশ্চিমবঙ্গেও। ইন্টারনেট পরিষেবা বন্ধ করেও, হিংসা রুখতে রীতিমত কালঘাম ছোটে প্রশাসনের। আর এবার ফের পুজোর মরশুমে এহেনকাণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হতেই মুখ খুললেন সজল, সেলিমরা।

আরও পড়ুন, 'ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেওয়া উচিত', মোমিনপুরকাণ্ডে বিস্ফোরক সুকান্ত

শনিবার মোমিনপুরে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দেন শুভেন্দু অধিকারী। অমিত শা-র কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেন বিরোধী দলনেতা। চিঠিতে একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ করা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যপালকে লেখা চিঠিতে অভিযোগ করেন শুভেন্দু। আজ সোমবার মোমিনপুরে অশান্তির ঘটনাস্থলে যেতে চাওয়ায় সুকান্ত মজুমদারকে আটক করে পুলিশ।

এদিন চিংড়িঘাটা মোড়ে আটকানো হয় বিজেপি রাজ্য সভাপতিকে। ডিসি ইস্ট গৌরব লালের সঙ্গে কথা হয়  সুকান্ত মজুমদারের। শেষে বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর দুই সঙ্গীকে আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। এই পরিস্থিতিতে, এদিন রাজভবনেও দরবার করে বিজেপি।  শুভেন্দুর নেতৃত্বে, বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান বিজেপির বিধায়করা। সুকান্ত মজুমদারের গ্রেফতারির প্রতিবাদে, কলকাতার জায়গায় জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি।  

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget