এক্সপ্লোর

Subiresh Arrested: 'সুকান্তবাবু কি গোয়েন্দা ?' সুবীরেশ গ্রেফতারে 'নথি' জ্বালানোর ইস্যুতে বিস্ফোরক শান্তনু সেন

Santanu on Sukanta Subiresh: সুবীরেশ গ্রেফতার হতেই বিশ্ববিদ্যালয়ে 'নথি জ্বালানোর' ইস্যু তুলে সুকান্ত-র টুইট ভিডিও প্রকাশ্য আসতেই বিস্ফোরক শান্তনু সেন।

কলকাতা:  শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় (SSC Scam) গতকাল  এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattcharya) গ্রেফতার করেছে সিবিআই (CBI) ।  এদিকে তারই মধ্যেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 'নথি জ্বালানোর' ইস্যু তুলে টুইটারে একটি ভিডিও শেয়ার করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ইতিমধ্যেই যা ঘিরে বিতর্কে তুঙ্গে। আর এই ইস্যুতেই এবার প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা শান্তনু সেন, বামনেতা সুজন চক্রবর্তী (Santanu Sen and Sujan Chakraborty)। 

  সুকান্তবাবু কি ইনভেস্টিগেটিভ অফিসার হয়ে গেছেন ? শান্তনু সেন

এদিন শান্তনু সেন বলেন,  সুকান্তবাবু কি ইনভেস্টিগেটিভ অফিসার হয়ে গেছেন কিনা আমি জানি না। তিনি ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এতদিন প্রভাবিত করতেন বলতে জানতাম।  কিন্তু তিনি ইনভেস্টিগেটিভ অফিসার হয়ে গেছেন কিনা কিংবা ফরেন্সিক এক্সপার্ট হয়ে গিয়েছেন কিনা, সেটা আমার জানা নেই। আসলে সমস্যাটা অন্য জায়গায়। কেন্দ্রীয় দলের সিদ্ধান্তে তিনি এখানে রাজ্য সভাপতি হয়ে বসে আছেন।  এদিকে একটা বিরাট অংশ তাঁকে রাজ্য সভাপতি হিসেবে মেনে নিচ্ছে না।  উনি যখন মুর্শিদাবাদে মিছিল করতে যাচ্ছেন, তার দলের বিধায়করাই সঙ্গে থাকছেন না। উনি যখন কোথায় সভা করছেন, অর্ধেক লোক যাচ্ছে, অর্ধেক লোক যাচ্ছেন না। তারা জানে যে, তাঁরা ক্রমশ মানুষের থেকে প্রতারিত হচ্ছেন। তাই এই ধরণের বিভ্রান্তকর মন্তব্য করে রাজনীতিতে বেঁচে থাকার চেষ্টা করছেন।' পাশাপাশি সুজন চক্রবর্তী বলেন, 'এটা একটা কলঙ্কিত অধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাঁকে..পদ খারিজ হল। শিক্ষা দুর্নীতির অভিযোগে তিনি গ্রেফতার হলেন। এটা বাংলার শিক্ষাক্ষেত্রে কলঙ্কের সামিল। এবার দেখা যাচ্ছে যে, নথি পোড়ানো হচ্ছে। কীসের নথি, কেন নথি', প্রশ্ন তোলেন বর্ষীয়ান বামনেতা।

আরও পড়ুন, আনিস খুনের বিচারের দাবিতে আজ ধর্মতলায় লাল-মিছিল

মূলত, এদিন সুকান্ত টুইটারে বলেন, 'উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কী কীসের তথ্য গোপন করতে কী কী নথি জ্বালিয়ে ফেলা হল উপস্থিত ব্যাক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ঘটনার তদন্ত দাবি করছি।' পাশাপাশি টুইটারে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল সরকারের হাতে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এত লজ্জা বাঙালি রাখবে কোথায় ?' উল্লেখ্য  গতকাল গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।  কারণ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় , শান্তিপ্রসাদ, অশোক সাহা। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গ্রেফতার। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এমনই একমুহূর্তে সুকান্ত-র শেয়ার করা ভিডিও ঘিরে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে। এই ঘটনার পর ইতিমধ্যেই সরব বাম-বিজেপি। গতকাল এই ইস্যুতে তোপ দেগেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর তার পরপরেই নিশানা দিলীপ সুকান্তদের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget