এক্সপ্লোর

SSC Protest: 'আমরা মরেই গেছি, আর মরার ভয় নেই', চোখে জল নিয়েই আন্দোলনে সুর চড়ালেন চাকরিহারারা

SSC Jobseekers Agitation: পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় বিভাজনের কৌশল দেখছেন চাকরিহারা। কীভাবে থার্ডের পরে বাকিরা অবৈধ?

কলকাতা: সুপ্রিম নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিলের খবর আসতেই ভেঙে চুরমার হয়েছিল সব। এরপরও জারি ছিল লড়াই। চাল-কাঁকর আলাদা করার লড়াই। যোগ্য-অযোগ্য বাছাইয়ের লড়াই। সুপ্রিম কোর্টে ফের আবেদন। এরই মধ্যে আজ যোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন, এমনটা জানান হয়েছিল। গত ১১ এপ্রিল চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর SSC-র তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। কিন্তু সোমবার ঘড়ির কাঁটা ৬টা পেরতেই শুরু হয় বিক্ষোভ। সময় যত এগিয়েছে ততই বিক্ষোভের ঝাঁঝ বাড়িয়েছেন চাকরিহারারা। 

এরই মধ্যে খবর আসে, থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য বলে ঘোষণা করা হতে পারে। এই দাবি ঘিরে এসএসসি ভবনে সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। চাকরিহারাদের কথায়, 'সরকার সপ্তম কাউন্সেলিং পর্যন্ত বৈধ ঘোষণা করেছিল। সেই মোতাবেকই চাকরি দেওয়া হয়েছিল। তবে আজ কেন তা থার্ড কাউন্সেলিং বলা হচ্ছে?' 

পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় বিভাজনের কৌশল দেখছেন চাকরিহারা। কীভাবে থার্ডের পরে বাকিরা অবৈধ? তবে কি এই কাউন্সেলিং নিয়েও কারচুপির কাজ চলছে? তাহলে শিক্ষামন্ত্রী-এসএসসির পদত্যাগ চাই। শুধু ই নয় সঠিক তালিকা প্রকাশিত না হলে চেয়ারম্যানকে আটকে রাখার হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিহারারা।                             

এমনকী তালিকা প্রকাশ না হলে সারারাত এসএসসি ভবনের সামনে বিক্ষোভ চলবে বলেও জানিয়েছেন চাকরিহারারা। এবিপি আনন্দকে তারা জানিয়েছেন, 'যোগ্যদের তালিকা প্রকাশ না করলে আজ সারারাত আন্দোলন চলবে।' 

সুপ্রিম নির্দেশে প্যানেল বাতিলের পর চাকরি চলে গেছে। অথৈ জলে হাজার হাজার পরিবার। আন্দোলনকারী চাকরিহারারা কটাক্ষ করে বলছেন, 'পরিবারকে খাওয়াতে হবে। চাকরি যদি না থাকে হলে চপ ভাজা খাওয়ারও পয়সা নেই। আমরা মরেই গেছি। আর মরার ভয় নেই'।                                              

সোমবার সন্ধেয় নির্ধারিত সময়ের মধ্যে SSC যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায়, ধৈর্য হারিয়ে ফেললেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। কথা ছিল, সোমবার বিকেলে যোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সকাল থেকেই আচার্য সদনের সামনে ঝাঁঝ বাড়াতে থাকেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। কেন সবার নাম যোগ্যতার নিরিখে থাকবে না? এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। চাকরিহারারা স্পষ্ট অভিযোগ তুলেছেন, তাঁদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে স্কুল  সার্ভিস কমিশন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget