এক্সপ্লোর

SSC News: 'কোথায় তালিকা?' ৬টার সময় পেরতেই SSC ভবনে ধুন্ধুমার পরিস্থিতি, 'সারারাত পড়ে থাকব', হুঙ্কার শিক্ষকদের

'থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য' বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি ভবনে সামনে তুলকালাম

কলকাতা: একদিকে এসএসসির সঙ্গে বৈঠক, আরেক দিকে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। 'থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য' বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি ভবনে সামনে তুলকালাম। পুলিশের উপর আছড়ে পড়ল চাকরিহারাদের ভিড়। 

২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আজ যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক, এই দাবি নিয়ে আজ এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন চাকরিহারারা। চাল থেকে আলাদা হবে কাঁকর? এই প্রশ্ন তুলে চাপ বাড়িয়ে আন্দোলনে বসেছিলেন শিক্ষকরা। অবস্থানে বসেছিলেন শিক্ষাকর্মীরাও। উল্লেখ্য, SSC-র তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। এদিন সকালে বলা হয়েছিল আজ ৬টার পর যোগ্যদের তালিকা প্রকাশিত হবে। কিন্তু এদিন ৬টার পরও লিকা প্রকাশ না হতেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। 

সোমবার সন্ধ্যেয় এসএসসি ভবনের সামনে কার্যত বেনজির চিত্র। যে শিক্ষকরা এতদিন চক, ডাস্টার, পেন, বোর্ডে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে এসেছেন, আজ তাঁদেরই দেখা গেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে। রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে এদিন শিক্ষকরা 'সারারাত রাস্তায় পড়ে থাকার' ডাক দিয়েছেন। একাধিক চাকরিহারাদের দাবি, 'ডেডলাইন দেওয়া হলেও কেন এখনও তালিকা প্রকাশ করতে পারল না কমিশন? তবে কি ফের কারচুপির চেষ্টা করা হচ্ছে? দরকারে চেয়ারম্যানকে সিংহাসন থেকে নামাবো। শিক্ষকদের জনবিদ্রোহ দেখবে বাংলা।'

এদিন সকাল থেকেই এসএসসি ভবনের সামনে জমায়েত করতে শুরু করেন চাকরিহারারা। সময় যত এগোতে থাকে ততই ধৈর্য্যের বাঁধ ভাঙতে থাকে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে SSC যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করায়, ধৈর্য হারিয়ে ফেললেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আচার্য সদনের সামনে ঝাঁঝ বাড়াতে থাকেন। ভিতরে কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারাদের প্রতিনিধিরা। সূত্রের দাবি, সেখানে SSC কর্তৃপক্ষ জানায়, প্রথম ৩টি কাউন্সেলিংয়ে নিযুক্তদের যোগ্য বলে ধরা হবে। ১ বছর পর যাঁদের কাউন্সেলিং হয়েছে, তাঁরা অবৈধ। এই বার্তা বাইরে আসার পরই উন্মত্ত হয়ে ওঠেন চাকরিহারারা।  

কেন সবার নাম যোগ্যতার নিরিখে থাকবে না? এই অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। চাকরিহারাদের কথায়, '৪ নম্বর প্যানেল থেকে যদি এখন অবৈধ হয়, তাহলে কেন নিয়োগ করল তখন? সম্পূর্ণ বিভাজন চলছে'। এরপরই পুলিশের সঙ্গে হাতাহাতি, পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টাও করা হয়।                                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget