এক্সপ্লোর

Kolkata News: রোগীমৃত্যুকে কেন্দ্র করে এসএসকেএম-এ উত্তেজনা, চিকিৎসায় 'গাফিলতি'র অভিযোগে ভাঙচুর

SSKM Clash: রোগীমৃত্যুকে কেন্দ্র করে এসএসকেএম-এ উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর। চিকিৎসকদের মারধরের অভিযোগ।

কলকাতা: রোগীমৃত্যুকে কেন্দ্র করে এসএসকেএম-এ (SSKM) উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর। চিকিৎসকদের (Doctor) মারধরের অভিযোগ। তবে এই প্রথমবার নয়, রোগীর ইস্যুতে আগে একাধিকবার উত্তাল হয়েছে এই হাসপাতাল (Hospital)  চত্বর। 

এই প্রথমবার নয়, আগেও রোগীমৃত্যুকে কেন্দ্র করে এসএসকেএম-এ ঘিরে উত্তেজনা

প্রসঙ্গত, এর আগে এসএসকেএম-এ (SSKM Hospital) সদ্যোজাত ও প্রসূতির মৃত্যু (Child and Mother Death) ঘিরে উত্তেজনা। পুলিশ সূত্রে খবর, গতকালই নার্সিংহোম থেকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয় তপসিয়ার বাসিন্দা অন্তঃসত্ত্বাকে। সন্তানের জন্ম দেন তিনি। পরে মা ও শিশুর মৃত্যু হয়। এরপরই উত্তেজনা ছড়ায়। মৃতের আত্মীয়রা ওয়ার্ড ও অপারেশন থিয়েটারে ঢুকে পড়েন বলে পুলিশ সূত্রে খবর। মৃতের পরিবারের দাবি, ভর্তি নিতেই টালবাহানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসায় গাফিলতিতে মা ও শিশুর মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে যায় ভবানীপুর থানার পুলিশ। লালবাজার থেকে আনা হয় বাহিনী। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অক্সিজেন সিলিন্ডার বদলে দিতে বলায় রোগীকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার হুমকি সরকারি হাসপাতালের নার্সের। দিন কয়েক আগে এই অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল। পরিস্থিতি সামলাতে নামাতে হয় র‍্যাফ। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন, 'বিজেপির দস্যুরা জমি দখল করতে পারবে না', ফের 'খেলার ডাক' মদনের 

নার্সের বিরুদ্ধে রোগীকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ

নার্সের বিরুদ্ধে রোগীকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ তোলেন পরিজনরা। আর এই অভিযোগ ঘিরে হাওড়ার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়ায়। রোগীর আত্মীয়দের বিক্ষোভ সামাল দিতে নামাতে হয় র‍্যাফ। পরিবার সূত্রে খবর, মায়ের ওপর অভিমান করে অ্যাসিড খেয়ে ফেলে অষ্টম শ্রেণির এক ছাত্রী। তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। উদ্বিগ্ন পরিবারের লোকজনের অভিযোগ, রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও দীর্ঘক্ষণ তাকে দেখেননি কোনও চিকিৎসক। রাতে অক্সিজেন সিলিন্ডার বদলে দেওয়ার অনুরোধেও কর্ণপাত করা হয়নি। উল্টে কর্তব্যরত নার্স ভুল ইঞ্জেকশন দিয়ে রোগীকে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। রোগীকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget