এক্সপ্লোর

Rahul on Madan: 'হুঁশিয়ারি দিয়ে নজরে আসতে চাইছেন', মদনের 'খেলার ডাকে' পাল্টা রাহুল

Rahul Attacks Madan: ফের মদন মিত্রের গলায় খেলার ডাক। কী বললেন রাহুল সিনহা ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের মদন মিত্রের (Madan Mitra) গলায় খেলার ডাক। বললেন, 'কোদাল কাস্তে হাতে থাকলে বিজেপির (BJP) দস্যু ডাকাতরা জমি দখল করতে পারবে না। বুথে এজেন্টই দিতে পারবে না', রবিবার, উত্তর ২৪ পরগনার ঘোলা বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃষকদের কোদাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্তব্য মদনের। আর এবার পাল্টা নিশানা  রাহুল সিনহার (Rahul Sinha) ।

মদন মিত্রের হুঁশিয়ারির পর রাহুল সিনহা বলেন, 'দলে কোণ ঠাসা। হুঁশিয়ারি দিয়ে নজরে আসতে চাইছেন।'উত্তর ২৪ পরগনার ঘোলা  বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন মন্ডলের উদ্যোগে কৃষকদের কাজে ,কোদাল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ,বিধায়ক মদন মিত্র এদিন মঞ্চ থেকে এই কাস্তে কোদাল বিলি করা হয় মদন মিত্র বলেন,' খেলা কিন্তু শুরু হয়ে গেল। বিলকান্দা ১ সিপিএম বিজেপি শুনে রাখো। রাজ্যের এই সভা থেকে কোদাল আর কাস্তে খেলা শুরু হয়ে গেল। আমরা প্রস্তুত একেবারে গোল শূণ্য খেলার ৯০ মিনিট খেলতে হবে না। প্রথম পাঁচ মিনিটেই খেলা শেষ হয়ে যাবে। আমরা বুথ থেকে ১ কিলোমিটার দূরে থাকব। ভোট হলে তো তৃণমূল দখল নেবে বুথেই এজেন্ট দিতে পারবে না l হাতে কোদাল কাস্তে হাতে  থাকলে বিজেপির দস্যু ডাকাতরা জমি দখল করতে পারবে না l'

প্রসঙ্গত, শুধু বিরোধীদের নয়, প্রয়োজনে সতীর্থ কেউও কটাক্ষ করলেও তিনি উত্তর দিতে ছাড়েন না।গতকাল সতীর্থ ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নাম না করে 'পাগল'-কটাক্ষর জবাব মদন মিত্রর (Madan Mitra)। গানের মাধ্যমে ফিরহাদ হাকিমকে জবাব দিয়েছেন কামারহাটির বিধায়ক। উল্লেখ্য, সম্প্রতি ‘অস্ত্র প্রশিক্ষণ’ মন্তব্যের জেরে, মদনকে কড়া ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম। ‘পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়!’ মদন মিত্রের সম্পর্কে এমনটাই মন্তব্য করেন ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে মদন মিত্রর পাল্টা মন্তব্য, 'আমরা দুই ভাই, আমি ছাগল হলে, উনিও তাই।' সতীর্থ ফিরহাদ হাকিমকে নাম না করে পাগল-কটাক্ষর জবাব মদন মিত্রর। গানের মাধ্যমে ফিরহাদ হাকিমকে জবাব দিলেন কামারহাটির বিধায়ক। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মুখে কর্মীদের অস্ত্র প্রশিক্ষণের বিধান দেন মদন মিত্র। বলেন, 'আমাদের কাছে ভাল ট্রেনার আছে, প্রশিক্ষণ নেবে কর্মীরা। কোথায় কোথায় অস্ত্র পৌঁছচ্ছে জানলে সুবিধা হয়। আমাদের কাছে প্রাক্তন সেনাকর্মীরা আছে, তারাই শেখাবে। কীভাবে লক খুলতে হয়, ল্যাচ কি লাগাতে হয়, শিখবে তৃণমূলকর্মীরা'। বেআইনি অস্ত্র নিয়ে নৈহাটিতে দলীয় সভা শেষে বেফাঁস কামারহাটির তৃণমূল বিধায়কের।

আরও পড়ুন, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের ৪৮ ঘণ্টা পার, এখনও পৌঁছল না ফরেন্সিক টিম

অপরদিকে, 'ওদের সাংসদ কীভাবে বোমা তৈরি করতে হবে, তা বলে দিচ্ছেন। বিধায়ক মদনবাবু ট্রিগারে কোথায় হাত রাখতে হবে, কাঁধে কোথায় বন্দুক রাখবে বলে দিচ্ছেন। ওদের বড় বড় নেতা যদি এইরকম গ্যাংস্টার হয়, বাকি যাঁরা আছে তাঁরা তো প্রেরণা পাবেই', মদন মিত্রর বন্দুকের ট্রেনিং-মন্তব্যের প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। মদন মিত্রের অস্ত্র-প্রশিক্ষণ মন্তব্যের প্রতিবাদে টানাপোড়েন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে! কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্য খারিজ করলেন ফিরহাদ হাকিম। পাল্টা উত্তর দিতে দেরি করেননি মদন মিত্রও! আর এসবের মধ্যে অস্ত্র উদ্ধার, বোমাবাজি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।অস্ত্র প্রশিক্ষণ’ নিয়ে মদন মিত্রের এই মন্তব্যের জেরে এবার শাসকদলের অন্দরেই শুরু হল টানাপোড়েন! কামারহাটির তৃণমূল বিধায়কের মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যের পুরমন্ত্রী। পাল্টা কটাক্ষ করতে ছাড়লেন না মদন মিত্রও! পঞ্চায়েত ভোটের প্রাক্কালে, কলকাতা থেকে বিভিন্ন জেলায় বেআইনি অস্ত্র উদ্ধার হয়েই চলেছে! যা নিয়ে লাগাতার তরজা চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে ! 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget