এক্সপ্লোর

Sujan Chakraborty: কার নির্দেশে অনুব্রত-র বাড়িতে চিকিৎসক? 'আপনি কি স্বাস্থ্যমন্ত্রী ?' তৃণমূল বিধায়ককে তোপ সুজনের

Sujan on Anubrata Hospital Issue অনুব্রত-র বাড়িতে চিকিৎসক পাঠানোর ইস্যুতে এবার বিস্ফোরক সুজন চক্রবর্তী। কী বললেন বামনেতা ?

কলকাতাঃ অনুব্রত-র বাড়িতে চিকিৎসক পাঠানোর ইস্যুতে এবার বিস্ফোরক সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। কার নির্দেশে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বাড়িতে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে  (Chandranath Adhikari) পাঠিয়েছিলেন সুপার, ,সেই প্রশ্নের উত্তরে বিস্ফোরক দাবি করছেন বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। সিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরি নির্দেশেই তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে পাঠান চিকিৎসক। যদিও এই  অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই তৃণমূল বিধায়ক। তিনি দাবি করেন, অনুব্রত মণ্ডলের বাড়িথেকেই ফোন এসেছিল। এরপরেই মুখ খুললেন বামনেতা সুজন চক্রবর্তী।

অনুব্রত ইস্যুতে এদিন তিনি বলেন, এখন হাল খারাপ। এতদিন যারা দাপট নিয়ে কথা বলতেন, বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যেত যেনও দুনিয়া তাঁদের কবজায়। এখন সবাই একে ওকে ঠেলছেন। কেউ ঘাড়ে দায়িত্ব নিচ্ছেন না। ডাক্তারের কথাতে বোঝা গেল, তিনি বুঝছেন, প্রভাবশালী। তার সুপার তাঁকে নির্দেশ দিয়েছেন। অতয়েব তাঁকে যেতে হবে। সুপার কে, নির্দেশ দেবার। সরকারি হাসপাতালে বেআইনি কাজ।  সুপার নিজের বাঁচার জন্য বলছেন এখন বিকাশ রায় চৌধুরি। বিকাশ রায় চৌধুরি কার নির্দেশ করেছেন ? বিকাশ রায় চৌধুরি বলেছেন 'আমি আবেদন করেছি।' কিন্তু আপনি আবেদন করলেন কেন ? আপনি কি স্বাস্থ্য মন্ত্রী, আপনি কি স্বাস্থ্য মন্ত্রীর অনুমতি নিয়েছেন ? প্রশ্ন তুলে এরপরে স্বাস্থ্যমন্ত্রককেই তোপ দাগেন বাম নেতা। 

মূলত রাজ্যের শাসকদলের এই হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডলের উপরে ঝুলছে গরুপাচার মামলার তদন্ত। নাম জড়ানোর পর এখন অবধি অসংখ্য বার তিনি ইডি-সিবিআই-র হাজিরা এড়িয়েছেন। কখনও বীরভূমের বাড়ি থেকে বেরিয়ে আসানসোল হয়ে কলকাতা আসার পথে নিজাম প্যালেসের গা ঘেষে বেরিয়ে যান তিনি। এর আগে সিবিআই তলবের পর বুকে হাত দিয়ে তাঁকে বেরোতে দেখা গিয়েছে। তারপর সোজা গিয়ে ভর্তি হয়েছেন  এসএসকেএম-এ। তবে এসএসসি দুর্নীতি মামলায় তলব এড়িয়ে কিছুতেই যাতে এসএসকেম-এ না যেতে পারেন, তার জন্য পার্থ ইস্যুতে আগেই ঝাঁপিয়ে পড়েছিল সিবিআই। তারপরেই এসএসকেএম-র উডবার্ণ-এ এখন আর চাইলেই ভর্তি হওয়া যাবে না, স্পষ্ট বলে জানায় হাইকোর্ট। আর এবার তাই চেয়েও আর এসএসকেএম-এ ভর্তি পারেননি অনুব্রত। শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল। এদিকে তারই মাঝে অনুব্রত-র বাড়িতে চিকিৎসক পাঠানোর ইস্যুতে বিতর্কের ঝড়।

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র নজরে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু। এই মুহূর্তে দ্রুত জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে। মূলত এর আগে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করে সিবিআই। সরকারি চিকিৎসক দাবি করেছেন, সুপারের নির্দেশেই তিনি অনুব্রতর বাড়িতে গিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দেন। যা নিয়ে কম জল ঘোলা হয়নি। গতকাল বোলপুরের সরকারি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করে সিবিআই। চিকিৎসকের বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের ৩ প্রতিনিধির একটি দল যায় চিকিৎসকের বাড়িতে । যদিও তিনি বলেছেন, 'আগে যা বলেছিলাম, সিবিআই-কেও তাই বলেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
News Live: আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
আয়ুষ্মান প্রকল্পের ক্যাশলেস পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget