এক্সপ্লোর

Dilip Ghosh: 'বাংলার মানুষের টাকা লুঠে তৃণমূল নেতারা অট্টালিকা বানিয়েছে', বিস্ফোরক দিলীপ

Dilip on TMC Leader Property: নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, এমনই এক পরিস্থিতিতে কী বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত যুব তৃণমূল নেতার শান্তনুর (Santanu Banerjee) ইতিমধ্যেই অগাধ সম্পত্তির হদিশ মিলেছে। এদিকে এর আগে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা-র ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে কোটি কোটি হদিশ মিলেছে। আর এমনই এক পরিস্থিতিতে টুইটে তোপ দাগলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

 'বাংলার মানুষের টাকা লুঠে তৃণমূল নেতারা অট্টালিকা বানিয়েছে'

এদিন টুইটে দিলীপ ঘোষ বলেছেন, 'প্রতি চাকরি পিছু নুন্যতম ১৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ১০৯.৫ কোটি টাকা শিক্ষামন্ত্রী তৃণমূল নেতাদের পকেটস্ত হয়েছে। বাংলার মানুষের থেকে কোটি কোটি টাকা লুঠে, বাংলার মানুষকে গরীব বানিয়ে, তৃণমূল নেতারা বড় বড় অট্টালিকা বানিয়েছে।' প্রসঙ্গত,  বলাগড়, চন্দননগর, চুঁচুঁড়া-হুগলি জুড়ে 'রাজা' শান্তনুর সাম্রাজ্যর কথা প্রকাশ্যে এসেছে। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের একের পর এক সম্পত্তির (Property)হদিশ মিলেছে। এখানেই শেষ নয়, বিলাসবহুল বাড়ি থেকে রিসর্ট, ধাবা, গেস্ট হাউস, হুক্কা বারের হদিশ মিলেছে।   

রকেট গতিতে যুব তৃণমূল নেতার উত্থান

মূলত মোবাইল দোকানের কর্মী থেকে রকেট গতিতে যুব তৃণমূল নেতার উত্থান। ধৃত তৃণমূল নেতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি সম্পত্তির হদিশ মিলেছে। বলাগড়ে ক্যামেরা মোড়া শান্তনুর বিলাসবহুল বাড়ি, গ্যারাজে জোড়া গাড়ির সন্ধান মিলেছে। জিরাটের আসাম রোডে শান্তনুর বিলাসবহুল ধাবায় লাউঞ্জ, হুক্কা বার। ধাবার উল্টোদিকে 'ইচ্ছেডানা' গেস্ট হাউস, এর মালিকও শান্তনু, দাবি স্থানীয়দের। বলাগড়ে বিলাসবহুল রিসর্টের সন্ধান মিলেছে, যার মালিকও শান্তনু বন্দ্যোপাধ্যায়। স্কুলে চাকরি বিক্রির টাকাতেই কি একের পর সম্পত্তির মালিক শান্তনু ? প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন, কালবৈশাখীতে উড়ল BJP-র পার্টি অফিস !

চাকরিপ্রার্থী পিছু ৪-৫ লক্ষ টাকা

ইডি-র দাবি, চাকরিপ্রার্থীদের চাকরি করে দিতে সরাসরি মানিকের কাছে সুপারিশ করতেন শান্তনু। প্রত্যেক চাকরিপ্রার্থী পিছু ৪-৫ লক্ষ টাকা করে নিতেন তিনি। যে ৩১২ জন চাকরিপ্রার্থীর তালিকা পাওয়া গিয়েছিল শান্তনুর বাড়ি থেকে, তার মধ্যে ২০ জনের চাকরি করে দিয়েছিলেন। ওই ২০ জবন চাকরিপ্রার্থী সম্পর্কে বিশদ তথ্য মিলেছে বলে দাবি ইডি সূত্রের। চাকরিপ্রার্থীদের চাকরির জন্য সরাসরি মানিক ভট্টাচার্যর কাছে সুপারিশ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, চাকরিপ্রার্থী পিছু চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছেন শান্তনু। তাঁর বাড়ি থেকে মোট ৩১২ জন চাকরিপ্রার্থীর তালিকা পেয়েছিলেন ইডি আধিকারিকরা। উদ্ধার হয়েছিল তাঁদেরর সুপারিশপত্র এবং অ্যাডমিট কার্ড।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget