এক্সপ্লোর

Parambrata Chattopadhyay: 'বিজেপি আসার পর দেখছি এত গিরগিটি যে সমাজের মধ্যে আছে...', পরমব্রতকে বিঁধলেন দেবদূত

Debdut Ghosh: দেবদূত বলেছেন, 'বিজেপি আসার পর দেখছি এত গিরগিটি যে সমাজের মধ্যে আছে, এটাও মানুষ বোধহয় পরিষ্কার ভাবে বুঝতে পারছে।'

কলকাতা : রাজ্যে পালাবদলের পরেই কার্যত ভোলবদল করেছেন অভিনেতা এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। আর এই প্রসঙ্গেই এবার তাঁকে একহাত নিলেন আরেক অভিনেতা দেবদূত ঘোষ। সিপিএমের হয়ে এর আগে ভোটেও দাঁড়িয়েছিলেন তিনি।

দেবদূত বলেছেন, 'তৃণমূল আমলে দেখলাম যে, এত অসাধু মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এটা আমাদের তখনকার অভিজ্ঞতায় ছিল না। আবার বিজেপি আসার পর দেখছি এত গিরগিটি যে সমাজের মধ্যে আছে, এটাও মানুষ বোধহয় পরিষ্কার ভাবে বুঝতে পারছে। একটা সরকার এখনও সম্পূর্ণ শপথ নেয়নি। কয়েকজন মাত্র মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। গোটাটা বাকি রয়েছে। তার মধ্যেই সবাই যেভাবে আকুলি বিকুলি করছেন, এটা বাঙালির যে সম্মান, বাঙালির যে চরিত্র, সেটা সাধারণ মানুষের কাছে, বিশেষ করে সংস্কৃতি জগতের মানুষ যাঁরা, তাঁদের তো মানুষ ভালোবাসে... যত এরকম কম্প্রোমাইজ করব... ঠিক ভোটের আগে আমি যে দলের হয়ে প্রচার করেছি, তারপরেই আবার বলব না ওটা আমার ভুল হয়েছে। এই দ্বিচারিতা মানুষ ভাল চোখে দেখে না এবং আমার মনে হয় মানুষ এই রকম শিল্পীকে সেভাবে সম্মানও করে না। পরমব্রত নিজের যেটা ভাল মনে হয়েছে করেছে। বুদ্ধিমান ছেলে। ওর বুদ্ধিতে যেটা ভাল মনে হয়েছে করেছে। আমরা বোকা মানুষ। বোকা অবস্থানেই থাকতে চাই। কারণ নৈতিকতার জায়গায় নিজেকে কী বলব? আমি যে ধরনের রাজনীতিতে আকৃষ্ট হলাম, তার তো একটা চিন্তা, একটা তৈয়ারি আছে, যেমন ক্ল্যাসিকাল মিউজিকে নাড়া বাঁধতে হয়, ধ্রুপদী চর্চার মধ্যে থাকতে হয়। কিন্তু এরকম অপরচুনিস্ট পলিটিক্সে... না বাঙালি কোনওদিন তাঁকে সম্মান করেছে... যেই জন্যই এই পার্টিটা এত তাড়াতাড়ি ধসে গেল বা ধসে যাচ্ছে। বাকি যাঁরা প্রতিদিন রং বদলায় তাঁদের আমি শ্রদ্ধা করি না।' 

পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে কেন থানায় অভিযোগ দায়ের? কী বলছেন অভিযোগ দায়ের করা আইনজীবী 

অন্যদিকে পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে 

ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি', পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ। পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হওয়ার পরেই উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠেছে। 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক', এই লিখে পোস্ট করেন পরমব্রত চট্টোপাধ্যায়। ২০২১ সালে ২ মে ভোটের ফল ঘোষণা হয়েছিল। সেদিন বিকেল ৪টা নাগাদ তৃণমূলের জয়ের পরেই এই পোস্ট করেন পরমব্রত। 'হোক হোক'। এই লিখে পরমব্রতর সেই পোস্টে কমেন্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০২১ সালের সেই বিধানসভা ভোটের পরেই খুন হন অন্তত ৫০জন বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ, পরমব্রতর পোস্টের ১ ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় অভিজিৎ সরকার খুন হন। এর পরেও একের পর এক বিজেপি কর্মী-সমর্থক খুন হন এবং নারী নির্যাতনের ঘটনাও ঘটে বলে অভিযোগ। এছাড়াও অভিযোগ, এই ধরনের বক্তব্য থেকে উৎসাহিত হয়ে গণহত্যা চালিয়েছিল তৃণমূল। ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগে গড়িয়াহাট থানায় নালিশ এই দুই অভিনেতার বিরুদ্ধে। পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এক আইনজীবীর। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget